ডেস্ক রিপোর্ট: দ্রব্যমূল্য বাড়িয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার জনগণের সঙ্গে তামাশা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।
বিএনপির সাবেক মহাসচিব কেএম ওবায়দুর রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।
ফরিদপুরের নগরকান্দায় লস্করদিয়া ইউনিয়নের কালিবাড়ি ডেইরি ফার্ম মাঠে সোমবার বিকালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তৃতায় শাহজাহান বলেন, এক দফা আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। এর জন্য ঐক্য ঐক্য ঐক্য চাই, ঐক্য ছাড়া উপায় নাই। এ সরকারের পতন ঘটিয়ে, খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। দ্রব্যমূল্য বাড়িয়ে সরকার জনগণের সঙ্গে তামাশা করছে।
নগরকান্দা উপজেলা বিএনপির আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুলের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোদাররেস আলী ঈসা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ প্রমুখ।-যুগান্তর
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
স্টাফ রিপোর্টার: সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে জাতী ...
সব মন্তব্য
No Comments