কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজারে পেরিফেরিভুক্ত দোকান ঘর অর্থের বিনিময়ে একই পরিবারের একাধিক সদস্যের নামে অন্তভূক্তি এবং ভুল তথ্য অনুমোদন দিয়ে একক নামে মাপের অধিক বরাদ্দ দেয়ার অভিযোগ তুলে ব্যবসায়ীরা ভূমি মন্ত্রণালয়ে অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে-দেশ স্বাধীন হওয়ার আগে থেকে চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজারে ১একর ৩৮শতক সরকারি জমিতে ব্যবসয়ীরা দোকান ঘরে ব্যবসা করে আসছেন। হঠাৎ চন্দনপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার শেখ মিজানুর রহমান ১৮০টি দোকান ঘরে যেয়ে বলেন প্রত্যেক দোকানীতে ৫০হাজার করে টাকা দিতে হবে। অন্যথায় তারা গয়ড়া বাজারে ব্যবসা করতে পারবেন না। সরকারে নির্দেশ মোতাবেক এই টাকা দিতে হবে বলে চন্দনপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার শেখ মিজানুর রহমান প্রত্যেক দোকানীতে জানান। এই বিষয় নিয়ে স্থানীয় ব্যবসায়ীরা এর প্রতিকার চেয়ে ভূমি মন্ত্রী, চেয়ারম্যান দুর্নীতি দমন কমিশন, উপ-পরিচালক দুর্নীতি দমন কমিশন সাতক্ষীরা, উপজেলা নির্বাহী অফিসার কলারোয়া, সহ-কমিশনার (ভুমি) কলারোয়া সহ সরকারের বিভিন্ন দপ্তরে এ অভিযোগ দেন। গয়ড়া বাজারের ব্যবসায়ী তুহিন হোসেন বলেন-ইউনিয়ন ভ‚মি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে ভূমি মন্ত্রনালয়ে অভিযোগ দিয়েছেন। ভূমি মন্ত্রনালয়ের সহকারী সচিব জমিস উদ্দিন পাটওয়ারী বিষয়টি তদন্তপূর্বক অভিযোগের সত্যতা পেলে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য ৭নভেম্বর-২২তারিখে জেলা প্রশাসক সাতক্ষীরার কাছে অনুলিপি প্রেরণ করেছেন। এদিকে অভিযুক্ত চন্দনপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার শেখ মিজানুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন-এ অভিযোগের সব তদন্ত শেষ হয়ে গেছে। এর কোন সতত্যা নেই, গয়ড়া বাজারে পেরিফেরিভুক্ত দোকান ঘর বরাদ্দ দেয়ার জন্য অনুমোদ হয়েছে। নিয়ম অনুযায়ী প্রত্যেক দোকানী ঘর বরাদ্দ পাবেন। হয়তো সরকারি নিয়ম অনুযায়ী কোন কোন দোকানী ঘর বরাদ্দ নেবেন না তাই ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার হয়রানী করার জন্য দরখাস্ত করেছে। এদিকে চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন বলেন-চন্দনপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগ দেয়া হয়েছে তাতে যাদের নাম ও স্বাক্ষর রয়েছে সেগুলা সব মিথ্যা। ওই দরখাস্তে কেই স্বাক্ষর করেননি। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন-তদন্তে অভিযোগের কোন সত্যতা পাওয়া যায়নি।
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
সব মন্তব্য
No Comments