স্টাফ রিপোটার: বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শোকাবহ আগষ্ট উপলক্ষে মাসব্যাপী ‘ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শীর্ষক চিত্রকর্ম প্রদর্শনী আয়োজন করা হয়েছে। মাসব্যাপী চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন ১ আগষ্ট সোমবার সন্ধ্যা ৬টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সর্বমোট ২০৮টি শিল্পকর্ম স্থান পায়। এদের মধ্যে ভাষা আন্দোলনের উপর সৃজনকৃত শিল্পকর্ম ৩৭ টি; মহান মুক্তিযুদ্ধের উপর ৫০টি এবং ১২১ জন বরেণ্য, বিশিষ্ট ও প্রতিশ্রুতিশীল শিল্পীর ‘বঙ্গবন্ধু: স্বাধীনতার মৃত্যুঞ্জয়ী কবি শিরোনামে আর্টক্যাম্পে বঙ্গবন্ধৃর উপর সৃজনকৃত ১২১ টি শিল্পকর্ম স্থান পায়।
অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব মো. আবুল মনসুর। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বরেণ্য শিল্পী হাশেম খান এবং একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনের ১ নং গ্যালারীতে প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য শিল্পী সমরজিৎ রায় চৌধুরী। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments