মোংলা থেকে মোঃ নূর আলমঃ মোংলা উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশ’র বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান ১১ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মোংলা প্রেস ক্লাব, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, উপজেলা শিল্পকলা একাডেমি,্ওয়াটারকিপার্স বাংলাদেশ ও মোংলা নাগরিক সমাজের রপক্ষ থেকে এ সংবর্ধনা জানানো হয়।
সোমবার সন্ধ্যা ৬টায় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা প্রেসক্লাবের সভাপতি আহসান হাবিব। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশ। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড. অসিত বসু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এইচ এম দুলাল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ নূর আলম শেখ, উপজেলা শিল্পকলা একাডেমি’র সাধারণ সম্পাদক প্রভাষক এস এম মাহবুবুর রহমান, উপজেলা স্কাউট্স সাধারণ সম্পাদক স্বদেশ মন্ডল, বীর মুক্তিযোদ্ধা বিশ্বাস রনজিৎ কুমার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জেম্স শরৎ কর্মকার, গীতিকার মোল্লা আল মামুন, ্ওয়াটারকিপার্স বাংলাদেশ’র সুষ্মিতা মন্ডল প্রমূখ। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ্আলোকে ্প্রশাসন পরিচালনার জন্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশকে ধন্যবাদ জানান। সংবর্ধনা অনুষ্ঠানে মোংলা প্রেসক্লাব, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, উপজেলা শিল্পকলা একাডেমি, ওয়াটারকিপার্স বাংলাদেশ ও মোংলা নাগরিক সমাজের পক্ষ থেকে বিদায়ী উপজেলা নির্বাহি অফিসার দীপংকর দাশকে ক্রেস্ট প্রদান করা হয়। সংবর্ধনার জবাবে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশ মোংলায় উপজেলা প্রশাসন কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করার জন্য মোংলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ২০২৪ সালের ৫ আগস্ট পুড়িয়ে দেওয়া হয় বরিশাল সদর রোডের অ্যানেক্স ভবনে অবস্থিত বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) গুরুত্বপূর্ণ একটি দপ্তর। সিটি করপোরেশন ...
বিজয় রায় রাণীশংকৈলে প্রতিনিধিঃ ঠাকুরগাঁও রাণীশংকৈল পৌরসভায় পৌর প্রশাসকের বৃক্ষ রোপন কর্মসূচি এর শুভ উদ্বোধন করা হয় ।শনিবার( ১৩জুন) বেলা ১২টার সময় এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন পৌর প্রশাসক মিজ খা ...
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি চাপাতি ও একটি ধারালো ছোরা উদ্ধার ক ...
পিরোজপুর অফিস: জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নীতি-নির্ধারণ পরিষদের সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বাগেরহাট প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে। এর আগে নে ...
সব মন্তব্য
No Comments