বরিশাল অফিস: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান কারণ অতিরিক্ত কার্বন নিঃসরণ। কার্বন নিঃসরণের ফলে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং পৃথিবীর স্বাভাবিক জলবায়ু ও বাসযোগ্যতা হুমকির মুখে পড়ছে। তাই পৃথিবীকে বাসযোগ্য করতে কার্বন নিঃসরণের পরিমাণ কমাতে হবে।
মন্ত্রী রবিবার সকাল ১০:০০টায় নগরীর বেলস্ পার্কে বরিশাল জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সমস্যা। এ সমস্যা কোন ব্যক্তি বা একক দেশের পক্ষে সমাধান করা সম্ভব নয়। পৃথিবীর উন্নত দেশগুলোর জীবাশ্ম জ্বালানী ব্যবহারের ফলে কার্বন নিঃসরণের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। অদূর ভবিষ্যতে এ গ্রহকে টিকিয়ে রাখতে জীবাশ্ম জ্বালানীর পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানীর উপর নির্ভরশীলতা বাড়াতে হবে। মানবজাতির বসবাসের জন্য পৃথিবীই আমাদের একমাত্র গ্রহ। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীকে বাসযোগ্য রাখতে পরিবেশ সংরক্ষণ, কার্বন নিঃসরণ হ্রাস এবং ব্যাপক বৃক্ষরোপণের কোন বিকল্প নেই।
বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার দেশ ও জনগণের উন্নয়নে যে সকল কার্যক্রম গ্রহণ করেছে তার মধ্যে বৃক্ষরোপণ অন্যতম। সরকার সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের অঙ্গীকার করেছে। এ লক্ষ্যে প্রতিবছর পাঁচ কোটি করে বৃক্ষরোপণ করা হবে। ইতোমধ্যে এ কর্মসূচি বাস্তবায়নে সারাদেশে কার্যক্রম শুরু হয়েছে এবং এরই অংশ হিসেবে বরিশাল বিভাগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে। এসময় তিনি বৃক্ষরোপণ শুধু দেশপ্রেমের বিষয় নয় বরং এটি পৃথিবীর অস্তিত্ব ও মানবজাতির ভবিষ্যৎ সুরক্ষার সঙ্গে সরাসরি সম্পৃক্ত বলেও মন্তব্য করেন।
বিভাগীয় কমিশনার খলিল আহমেদের সভাপতিত্বে পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি ড. মোঃ সাইফুল্লাহ বিন আনোয়ার, কোস্টাল সার্কেলের বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ওবায়দুল্লাহ ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলাউল হাসানসহ, বীর মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বৃক্ষমেলা ০৯ আগস্ট থেকে ২৩ আগস্ট পর্যন্ত ১৫ দিনব্যাপী চলবে। মেলায় সকাল ৯:০০টা হতে রাত ১০:০০টা পর্যন্ত বিভিন্ন প্রজাতির দেশী-বিদেশী গাছের চারা প্রদর্শন ও বিক্রয় করা হবে।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আগামী এক বছর তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপা ...
সব মন্তব্য
No Comments