সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সিলেট জেলা ও মহানগর শাখার আংশিক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি সমির কুমার বসু এবং সাধারণ সম্পাদক অর্পনা রায় দাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ দুটি কমিটির অনুমোদন দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট জেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে অনুপ দে ও অ্যাডভোকেট পলাশ চন্দ্র ধর-কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, সিলেট মহানগর শাখার ৫১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে অর্জুন ঘোষ এবং সদস্য সচিব করা হয়েছে উজ্জ্বল রঞ্জন চন্দ-কে।
নবগঠিত এ দুটি কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে কাজ করবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments