ডেস্ক রিপোর্ট: থিয়েটারের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বর্ষব্যাপী অনুষ্ঠানমালার দ্বিতীয়-পর্ব নাট্যোৎসব, ৪-১১ ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার তিনটি মঞ্চে একযোগে অনুষ্ঠিত হবে। আগামী ০৪ ফেব্রুয়ারি, শনিবার সকাল ১১ টায় জাতীয় নাট্যশালার মূল মঞ্চে নাট্যোৎসবের শুভ উদ্বোধন করবেন: ঋত্বিক নাট্যপ্রাণ লিয়াকত আলী লাকী, মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও চেয়ারম্যান, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান।
অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা
আতাউর রহমান। বিশেষ অতিথি প্রাবন্ধিক গবেষক গোলাম কুদ্দুছ।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন নাট্যজন চন্দন রেজা।
স্বাগত বক্তব্য প্রদান করবেন সুবর্ণজয়ন্তী উৎসব থিয়েটারের আহবায়ক নাট্যজন প্রদীপ বণিক।
ধন্যবাদ জ্ঞাপন করবেন থিয়েটারের সাধারণ সম্পাদক, অশোক রায় নন্দী।
অনুষ্ঠানের সভাপতি ড. নিলুফার বানু।
অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবে গীতাঞ্জলি একাডেমি অব ফাইন আর্টস্-র শিল্পীবৃন্দ।
৪-১১ ফেব্রুয়ারি প্রতিদিন সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার একযোগে তিনটি মঞ্চে ঢাকা ও ঢাকার বাইরের মোট ২২টি নাট্যদলের ২২টি নাটক প্রদর্শিত হবে।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments