ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: হেফাজতের তান্ডবে ক্ষতিগ্রস্থ ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুনসংস্কার ও পূর্ব নির্ধারিত সকল টেনের যাত্রা-বিরতি চালু করার দাবিতে শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা নাগরিক ফোরামের উদ্যোগে রেলওয়ে স্টেশনের দুই নং প্লাটফর্মে সংগঠনের সভাপতি সাংবাদিক পিযুষ কান্তি আচার্যের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হোসেন আহমেদ তফসির, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, ব্রাহ্মণবাড়িয়ার আহবায়ক সাংবাদিক অ্যাডভোকেট আবদুন নূর, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান লাভলু, জেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন সাঈদ, বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল ছিদ্দিকী, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য মোঃ নজরুল ইসলাম, নদী নিরাপত্তা বিষয়ক সামাজিক সংগঠন নোঙর, ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি মোঃ শামিম আহমেদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৬ থেকে ২৮ মার্চ পযন্ত হেফাজতিরা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ব্যাপক তান্ডব চালিয়ে স্টেশনের কন্ট্রোল প্যানেল ও সিগন্যাল বোর্ড ভাংচুর করে পুড়িয়ে দেয়। লন্ডভন্ড করে দেয় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনটি। এরপর থেকে বন্ধ হয়ে যায় রেলওয়ে স্টেশনের কার্যক্রম। বর্তমানে ম্যানুয়েল পদ্ধতিতে কয়েকটি লোকাল ট্রেন ও একটি আন্তঃনগর ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি দেয়।
এ অবস্থায় জনগনকে বিকল্প স্টেশন আখাউড়া-ভৈরব ও আশুগঞ্জ হয়ে ঢাকা-চট্টগ্রাম-সিলেট যাতায়ত করতে হয়। এতে করে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
বক্তারা বলেন, দীর্ঘ ৭ মাস পেরিয়ে গেলেও এখনো স্টেশনটি চালু করা হয়নি। যদি শান্তিপূর্নভাবে দাবি মানা না হয় তাহলে আমরা অন্যপথ বেছে নেব। বক্তারা বলেন, আগামী ১৫ দিনের মধ্যে যদি সবগুলো ট্রেনের যাত্রা বিরতি না দেয়া হয় তাহলে রেলপথ অবরোধের মত কর্মসূচি দেয়া হতে পারে।
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান গালাগালির সংস্কৃতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক স্বাধীনতা অবারিত। কিন্তু আমা ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায ...
সব মন্তব্য
No Comments