রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের জম্বদ্বীপ হ্যালিপ্যাড সংলগ্ন খালে গোসল করতে নেমে স্রোতে তলিয়ে গিয়ে মালিহা (৮) নামের এক শিশু নিখোঁজ রয়েছে। সে ওই গ্রামের মৃত বাদশা খানের নাতি ও মৎস্যজীবী মো. রাসেলে মেয়ে। মালিহা স্থানীয় জম্বদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। জানা গেছে, বুধবার ( ২ এপ্রিল) দুপুর ১টার দিকে নানা বাড়ির সামনে জম্বদ্বীপ খালে গোসল করতে নামলে জোয়ারের স্রোতে সে তলিয়ে যায়। এসময় বাবা-মা ও দুই খালা মালিহাকে স্রোতে তলিয়ে যেতে দেখে খালের পানিতে ঝাঁপ দিয়ে উদ্ধার করার চেষ্টা করে ব্যর্থ হন। পরে খবর পেয়ে এসে বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল কয়েক ঘন্টা চেষ্টা করেও তার কোন সন্ধান পাননি। এসময় বানারীপাড়ার ফায়ার সার্ভিস কর্মীরা ও থানার পুলিশও সেখানে উদ্বার চেষ্টায় তাদের সহায়তা করেন। এদিকে প্রাণপ্রিয় একমাত্র মেয়েকে হারিয়ে খালের তীরে মা বাবা ও স্বজনদের কান্না-আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। গোটা এলাকায় বিরাজ করছে শোকের ছায়া। বানারীপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের লিডার মো. আনোয়ার হোসেন জানান, ওই শিশুটি খালের পানিতে ডুবে যাওয়ার খবর পেয়ে বরিশালে ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তারা এসে কয়েক ঘন্টা চেষ্টা করেও নিখোঁজ শিশুটির কোন সন্ধান করতে পারেননি। সন্ধ্যা নদী লাগোয় ওই শাখা খালে তীব্র স্রোতে কারনে শিশুটি অন্যত্র ভেসে যেতে পারে বলেও তার ধারণা।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
সব মন্তব্য
No Comments