প্রতাপ হোড়,সাতক্ষীরা জেলা প্রতিনিধি।।বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য ও আশাশুনি উপজেলার ১নং শোভনালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা আবু বক্কার সিদ্দিক ও আশাশুনি উপজেলা বিএনপির আহবায়ক স,ম হেদায়েতুল ইসলামসহ বিএনপি ১০জন ও জামায়াতের ১১জন সহ ২১ জন নেতাকর্মীকে আদালত একটি মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বুধবার সাতক্ষীরা আদালতে জামিন এর জন্য আবেদন করেন আশাশুনি উপজেলা বিএনপির আহবায়ক হেদায়েতুল ইসলাম ও শোভনালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জামায়াত নেতা মাওলানা আবু বকর সিদ্দিক সহ জামায়াত বিএনপির ২১ জন নেতা কর্মিরা।
আদালত শুনানি করে জামিন অযোগ্য ধারা থাকায় সকল আসামিদের বেল কেটে দেন। বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা জজকোর্ট এর পিপি এড আব্দুল লতিফ এ প্রতিবেদককে বলেন উক্ত আসামিদের বিরুদ্ধে একাধিক নাশকতা মামলা আছে এবং তারা মামলায় অপরাধী হিসাবে গন্য হওয়ায় আদালত তাদের জামিন নামজ্ঞুর করেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে ইজিবাইক চালক নাজমুল মোল্লা হত্যা মামলায় র্যাব-৮ এর সদস্যরা একজনকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের জন্য আরো তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) সকালে নগরীর ২৬ ন ...
জয় খ্রীষ্টফার বিশ্বাস, রাজশাহী: রাজশাহী শহর খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের বর্তমান পরিচালনা পর্ষদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, আর্থিক তথ্য জালিয়াতি, অডিট প্রতিবেদন টেম্পারিং এবং জাল সনদের ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মীদের দিয়ে ল্যাবের বিভিন্ন পরীক্ষা করানোর এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে প্যাথলজি বিভাগে টেকনোলজিস্টদের বিরুদ্ধে। ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে মো. রবিউল ইসলাম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।বুধবার দুপুরে উপজেলার ৫ সদর ইউনিয়নের ঝালরচর পশ্চিমপাড়া গ্রামে এই দূর্ঘটনা ঘটে।মারা যাওয়া রব ...
সব মন্তব্য
No Comments