ডেস্ক রিপোর্ট: 'দস্যু বনহুর' উপন্যাস-খ্যাত প্রখ্যাত সাহিত্যিক প্রয়াত রোমেনা আফাজ ( ১৯২৬-২০০৩) প্রায় আড়াইশো বইয়ের লেখক৷ বাংলা রহস্যরোমাঞ্চ উপন্যাসে তিনি যোগ করেছেন নতুন মাত্রা। ছোটগল্প, কবিতা, কিশোরসাহিত্যসহ বিভিন্ন বিষয়ে তাঁর রচিত বইগুলো দারুণ পাঠকপ্রিয়তা পেয়েছে কিন্তু তাঁর রচনা নতুন প্রজন্মের পাঠকের কাছে একত্রে সুলভ নয়৷
প্রকাশনা সংস্থা 'ঐতিহ্য' বাংলা সাহিত্যের ব্যতিক্রমী প্রতিভা রোমেনা আফাজের মূল্যবান রচনাসমুদয় পাঠকের কাছে পৌঁছে দিতে খণ্ডে খণ্ডে 'রোমেনা আফাজ-রচনাবলি' প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছে।
গত ২১ অক্টোবর ২০২৪ বিকেলে পুরানা পল্টনে ঐতিহ্য প্রধান কার্যালয়ে রচনাবলি প্রকাশ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেন ঐতিহ্য'র প্রধান নির্বাহী আরিফুর রহমান নাইম এবং 'রোমেনা আফাজ স্মৃতি পরিষদ'-এর পক্ষে কোষাধ্যক্ষ ও প্রয়াত রোমেনা আফাজের পুত্র মো: মন্তেজুর রহমান আঞ্জু।
স্টাফ রিপোর্টার: মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির একদিন পরই আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি।বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) দুপুরে শুনানি শেষে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরীর হাওড়ঘেরা জনপদ বল্লী গ্রামে জন্ম তাঁর। শৈশব-কৈশোর কেটেছে হাওড়ের প্রকৃতি, মানুষের জীবনযাপন ও লোকজ সংস্কৃতির আবহে। সেই শেকড়ের টান আর সংগীতের প্রতি গভীর ভালোবাস ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য নৌকা বাইচকে ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয় বরিশালের উজিরপুর। ঢাকঢোলের বাদ্য, বৈঠার ছন্দ আর লাখো দর্শকের উচ্ছ্বাসে শনিবার (৩১ অক্টোবর) মুখরিত হয় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থ ...
সব মন্তব্য
No Comments