বুলবুল আহমেদ নাটোর: সিংড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির অভিযোগে যুবদলের সদস্য সহ চারজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
সোমবার(২৪ মার্চ)রাত ১০ টায় উপজেলার দমদমা মাঠের কাটাজোলা নামক খালের মাথায় এই ঘটনা ঘটে। এসময় উদ্ধারকারী পুলিশ সদস্যদের সাথে উপস্থিত স্থানীয় জনতার ধস্তাধস্তি ও বাকবিতন্ডার ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১১ টায় সিংড়া থানায় গিয়ে পুলিশের ওপর চড়াও হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এদিকে দুই দফায় এই ঘটনায় তিন পুলিশ সদস্য আহত সহ পুলিশের গাড়ী ভাংচুর হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। আর এই ঘটনায় অভিযুক্ত উদয় মিজান ও আদনান মাহমুদ নামের সিংড়ার দুইজন বৈষম্য বিরোধী সমন্বয়ককে আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলার দমদমা বিল এলাকা তারাবির নামাজ পর পাহাদারকে মারপিট করে বিএডিসি একটি গভীর নলকুপের পাঁচটি বৈদ্যুতিক ট্র্যান্সফরমার চুরি করে নিয়ে যায় একটি চক্র। এরপর থেকেই কৃষকের সেচ মোটর ও ট্র্যান্সফরমার চুরি রোধে পাহারাদার নিয়োগ করেন এলাকাবাসী। আর সোমবার রাত ১০ টার দিকে দমদমার ওই বিলে চোর সন্দেহে চার যুবককে আটক করে গণপিটুনি দেয়া হয়। গণপিটুর শিকার যুবকরা হল বড় চৌগ্রামের মৃত মজাহার আলীর ছেলে ও চৌগ্রাম ইউনিয়ন যুবদলের সদস্য সোহাগ হোসেন (৩৭), বড় চৌগ্রামের আব্দুল কুদ্দুস মন্ডলের ছেলে সালমান (২২), ছোট চৌগ্রামের আনছার আলীর ছেলে রায়হান (৩৫) ও একই গ্রামের মৃত হারেজ মন্ডলের ছেলে আল আমিন (২৫)।
এদিকে খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে থানায় আনার সময় দমদমা ছোট ব্রীজ এলাকায় পুলিশের সাথে এলাকাবাসী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই শিক্ষার্থীর ধস্তাধস্তির ঘটনাও ঘটে।
এই ঘটনায় তথ্য নিতে স্থানীয় সাংবাদিকরা একাধিকবার থানায় যাওয়ার চেষ্টা করলেও ভেতরে গুরুত্বপূর্ণ আসামী রয়েছে বলে পুলিশ সদস্যরা তাদের থানায় ঢুকতে দেননি।
এবিষয়ে জানতে সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তারা ফোন রিসিভ করেননি।
তবে এবিষয়ে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, দুই গ্রুপের দ্বন্দের জেরেই গতকাল রাতের ঘটনার সুত্রপাত হয়েছে। আটক ৪ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে। অপরদিকে যাচাই-বাছাই করে দুজন শিক্ষার্থী এই ঘটনার সম্পৃক্ততা পাওয়া যায়নি। তারা ইমোশনালি সেখানে যায়। ভবিষ্যতে তারা এমন যায়গায় যাবেনা মর্মে মুচলেকা নিয়ে তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হবে।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
সব মন্তব্য
No Comments