উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ কবির হোসেন সরদার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ৭ সেপ্টেম্বর সোমবার বিকাল ৪টার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরহুম কবির সরদার উজিরপুর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ শাহাদুজ্জামান কমরেডের পিতা। এলাকায় একজন সজ্জন ও সমাজসেবক হিসেবে তার পরিচিতি ছিল।
মরহুমের জানাজার নামাজ ৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০টায় উজিরপুর বাজার সংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পৌরসভার ৭ নং ওয়ার্ডে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
জানাজায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন খান, সিনিয়র সহসভাপতি এস এম আলাউদ্দিন, যুগ্ম সম্পাদক সর্দার সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু, উপজেলা শ্রমিকদলের সভাপতি জিয়া আমিন রাড়ী, উপজেলা যুবদলের সভাপতি আ.ফ.ম সামসুদ্দোহা আজাদ, পৌর বিএনপির আইন বিষয়ক সম্পাদক মোঃ রিয়াজ মিয়াসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শ্রেণী পেশার মানুষ।
এদিকে কবির সরদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য সর্দার সরফুদ্দিন আহমেদ সান্টু। তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। এছাড়া শোক প্রকাশ করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন খান, যুগ্ম সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির নেতৃবৃন্দ, উজিরপুর প্রেসক্লাব ও উজিরপুর সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিভিন্ন মহল।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ ভূমি সেবায় স্বচ্ছতা, সাহসী পদক্ষেপ ও আন্তরিকতার মাধ্যমে মাত্র এক বছরের কর্মকালেই উজিরপুরবাসীর আস্থা অর্জন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল। ভূমি সংক্রান্ত ...
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সব মন্তব্য
No Comments