ডেস্ক রিপাের্ট: করোনা বিপদের সময় ভেন্টিলেটর নিয়ে; তৈরি হয়েছিল সমস্যা। সেই সমস্যার সমাধান করলেন; কলকাতার বিজ্ঞানী রামেন্দ্রলাল মুখোপাধ্যায়। সবাইকে চমকে দিয়ে, তিনি বানিয়ে ফেলেছেন; বিশেষ ‘পকেট ভেন্টিলেটর’। তাঁর তৈরি বিশেষ ব্যাটারি চালিত পকেট ভেন্টিলেটর; যে কোনও রোগীকে তাৎক্ষনিক সাহায্য দিতে পারবে। রামেন্দ্রবাবুর এই আবিষ্কার বাড়িতে থাকা, রোগীদের কাছে; মৃত সঞ্জীবনী হয়ে উঠবে। হঠাৎ করে অক্সিজেনের মাত্রা কমতে শুরু করলে; দিনকয়েক এই যন্ত্রই সামলে দিতে পারবে ‘ক্রাইসিস’।
নিজের পকেট ভেন্টিলেটর নিয়ে এমনটাই আশা; প্রায় ৩০টি আবিষ্কারের পেটেন্টের মালিক বাঙালি বিজ্ঞানীর। নিজে বিপদে পরেই; এই আবিস্কার করে ফেললেন; বিজ্ঞানী ডাঃ রামেন্দ্রলাল মুখোপাধ্যায় (Dr Ramendra Lal Mukherjee)। করোনা আক্রান্ত হয়েছিলেন তিনিও। রক্তে অক্সিজেনের পরিমাণ; ৮৮ শতাংশে নেমে গিয়েছিল। হাসপাতালে ভর্তি হতে না হলেও; সেদিনই তিনি বুঝেছিলেন; কোভিডের ক্ষেত্রে এই ভেন্টিলেটরের গুরুত্ব কতখানি। নেগেটিভ হওয়ার পর; তাই আর দেরি করেননি। মাত্র ২০ দিনেই, করোনা রোগীদের জন্য বানিয়ে ফেলেছেন; বিশেষ ‘পকেট ভেন্টিলেটর’।
এই কোভিড ‘পকেট ভেন্টিলেটরের’ (Pocket Ventilator); ওজন মাত্র ২৫০ গ্রাম। একবার চার্জ দিলে; ৮ ঘণ্টা চলে। সাধারণ মোবাইল চার্জারে; অনায়াসে চার্জ দেওয়া যায় পকেট ভেন্টিলেটরে। যেখানে খুশি নিয়ে যাওয়ার; কোনও সমস্যা নেই। ডাঃ মুখোপাধ্যায়ের বিশ্বাস, করোনা সামলাতে; ছোট্ট এই ভেন্টিলেটর অত্যন্ত কাজে দেবে।
কীভাবে কাজ করবে এই ছোট্ট ‘পকেট ভেন্টিলেটর’
পকেট ভেন্টিলেটরের’; দুটো ভাগ রয়েছে। একটি পাওয়ার ইউনিট; অন্যটি মাউথপিস যুক্ত ভেন্টিলেটর ইউনিট। দুটি ইউনিট মুখোশের সঙ্গে; সংযুক্ত রয়েছে। সুইচ-অন হলে বাইরের বাতাস, এই যন্ত্রে মজুত আলট্রা ভায়োলেট চেম্বার দিয়ে; বিশুদ্ধ হয়ে ফুসফুসে যায়। চেম্বারের মধ্যে দিয়ে যাওয়ার সময়; বাতাসে কোনও জীবাণু থাকলেও মরে যায়।
রোগী যখন নিঃশ্বাস ছাড়েন, তখনও একই কায়দায়; বাতাসকে আলট্রা ভায়োলেটে শুদ্ধ করে ছাড়ে এই যন্ত্র। ফলে ডাক্তার-নার্স বা রোগীর আশপাশে থাকা মানুষজনের; কোনও সমস্যা নেই। যন্ত্রটি হাসপাতালে ব্যবহৃত সিপ অ্যাপ (কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার) যন্ত্রের; ছোট বিকল্প বলেই জানালেন বাঙালি বিজ্ঞানী।-আমাদের সময়.কম
ডেস্ক রিপোর্ট: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তাদের রিয়েলমি সি১০০আই নিয়ে এসেছে, যা এই সেগমেন্টের ব্যাটারি পারফরম্যান্সে নতুন মানদণ্ড নির্ধারণ করেছে। নিরবচ্ছিন্ন ...
ডেস্ক রিপোর্ট: এন্ট্রি-লেভেল সেগমেন্টে ফ্ল্যাগশিপ লুকের নতুন স্মার্টফোন আনছে অপো। শীঘ্রই দেশের বাজারে উন্মোচন হতে যাচ্ছে অপো এ৬সি। অপো জানায়, স্টাইল ও এলিগেন্ট ডিজাইন চাওয়া ব্যবহারকারীদের জন্য ফ্ ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : ডিজেল সংকটে যখন দিশেহারা কৃষক, ঠিক তখনই আশার আলো দেখাচ্ছেন কুষ্টিয়ার দৌলতপুরের যুবক মনিরুল ইসলাম। অব্যবহৃত পোড়া মবিল থেকে তিনি উদ্ভাবন করেছেন ডিজেলের বিকল্প জ্বালানি ম্য ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের ইলেকট্রিক ভেহিকল (ইভি) মার্কেটের বিভিন্ন ডিজাইনের বাইকগুলো এতদিন মূলত নিত্যদিনের যাতায়াতের বাহন হিসেবেই পরিচিত ছিল। এই পরিবেশবান্ধব যাতায়াতের ধারণায় এবার গতির থ্রিল ...
সব মন্তব্য
No Comments