স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় নিজেদের বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণ করল বৈশ্বিক ইলেকট্রিক বাইক প্রতিষ্ঠান রিভো। দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইলেকট্রিক টু-হুইলার ব্র্যান্ড রিভো বাংলাদেশ নতুন ৩এস (সেলস, সার্ভিস, স্পেয়ার্স) শোরুম চালু করেছে।বুধবার মিরপুর ৬০ ফিট এলাকায় এ শোরুম উদ্ধোধন করা হয়। ঢাকায় রিভোর দ্বিতীয় শোরুম। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি রাজধানীতে নিজেদের কার্যক্রম সম্প্রসারণ করল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিভো বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর, মি. ভেন।
নতুন এই শোরুমের ফলে নগরবাসীর জন্য আরও সহজ ও সুবিধাজনক বৈদ্যুতিক যানবাহন সেবা নিশ্চিত করা সম্ভব হবে। নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে রিভো দিচ্ছে ৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট, যা রমজানের শেষ পর্যন্ত প্রযোজ্য থাকবে। নতুন এই শাখার মাধ্যমে রিভো বাংলাদেশ আরও একধাপ এগিয়ে গেল।
দেশের ইভি (ইলেকট্রিক ভেহিকেল) মার্কেটকে শক্তিশালী করতে এবং গ্রাহকদের জন্য সাশ্রয়ী ও উন্নত যাতায়াত নিশ্চিত করতে এটি সহায়তা করবে বলে মনে করে রিভো বাংলাদেশ।
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে নতুন রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন করেছে শাওমি। এই সিরিজে থাকছে ২ বছরের ওয়ারেন্টি এবং ১ বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা। নতুন লাইনআপে রয়েছে তিনটি মডেল - রেডমি নোট ১৭ প ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ১১০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ সকালে বাজুসের স্ট্যান্ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
সব মন্তব্য
No Comments