সাভার (ঢাকা) সংবাদদাতা: জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা মার্কেটে অবৈধ ভাবে প্রশাসক নিয়োগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সাভারে। রোববার দুপুরে সাভার বাসস্ট্যান্ডে অবস্থিত এ মার্কেটের সামনে আয়োজিত এ মানববন্ধন ও সমাবেশে তিন শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী অংশ নেয়। তারা হাতে হাত ধরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শ্লোগানে শ্লোগানে মুখড়িত করে তোলেন।
সমাবেশে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব আইউব আলীহাওলাদার সহ সংস্থার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় আইয়ুব আলী হাওলাদার (মহাসচিব) বলেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা মার্কেট নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। তারই অংশ হিসেবে মার্কেকটিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি সকল প্রকার ষড়যন্ত্র রুখে দাঁড়ানো আহবান জানান। দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে দাড়াতে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রার্থনা করেন। দোকান মালিকদের কাছে নেতৃবৃন্দ অনুরোধ করেন নির্বাচিত প্রতিনিধির দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জমিদারি ভাড়া না দেয়ার জন্য। দিলে নির্বাচিত প্রতিনিধিরা কোন দায়ী থাকবে না।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ কবির হোসেন সরদার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।পা ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ ভূমি সেবায় স্বচ্ছতা, সাহসী পদক্ষেপ ও আন্তরিকতার মাধ্যমে মাত্র এক বছরের কর্মকালেই উজিরপুরবাসীর আস্থা অর্জন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল। ভূমি সংক্রান্ত ...
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
সব মন্তব্য
No Comments