ফরিদপুর অফিস: জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে ২৫ জুন মাদারীপুরের শিবচরে বাংলাবাজার ঘাট এলাকায় ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হবে। সমাবেশে ১০ লক্ষাধিক মানুষের সমাগম হবে এবং ৩০ জুন পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। সমাবেশকে ঘিরে নৌপথে আগমনকারীদের সুযোগ সুবিধার জন্য বাংলাবাজার ঘাট এলাকায় নৌজেটি ও পন্টুনের সুবিধা বৃদ্ধি করা হবে। চিফ হুইপ আজ মাদারীপুরের শিবচরে বাংলাবাজার ঘাট এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, মাদারীপুর জেলা পরিষদ প্রশাসক মুনির চৌধুরী, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক এবং জেলা প্রশাসক রহিমা বেগম এসময় উপস্থিত ছিলেন।
নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, গর্বের পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে যে উৎসব হবে, দেশের ৫০ বছরের ইতিহাসে তা হয়নি। দেশের ১৭ কোটি মানুষের দৃষ্টি থাকবে উৎসবের দিকে।
পরে মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাটে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, শিমুলিয়ায় ফেরিঘাট চালু থাকবে। সারাদেশে ফেরির চাহিদা রয়েছে। আরো ১২টি নতুন ফেরি সংগ্রহ করা হচ্ছে। পদ্মা সেতু চালু হলেও শিমুলিয়াঘাটে মানুষের চাহিদা বেড়ে যাবে। নদীকেন্দ্রিক পর্যটন কেন্দ্র গড়ে উঠবে। শিমুলিয়ায় পর্যটন কেন্দ্রিক ইকোজোন গড়ে তোলা হবে। নদীকে ঘিরে জীবন জীবিকা থামিয়ে দেয়া যাবেনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময়ে কেউ বেকার থাকবেনা; কর্মসংস্থান হবে। গত ১৩বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে নৌ, সড়ক, রেল ও আকাশপথে যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।
ডেস্ক রিপোর্ট: বিশিষ্ট মার্কসবাদী তাত্ত্বিক, রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা কমরেড হায়দার আকবর খান রনোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২৪ সালের ১১ মে রাত ২টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বা ...
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১০০টি উপজেলা পরিষদ ও পৌরসভায় চেয়ারম্যান ও মেয়র পদের প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার, ১০ মে দলের কে ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পল্টন শাখার সম্পাদক রফিজুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সহ-সম্পাদক রবিউল ইসলাম রবির সঞ্চলনায় রাজধানীর পুরান পল্টন মোড়ে হামে তিনশতাধিক শিশুর মর্মান্তিক মৃত্যু ...
ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অন্যায়ভাবে দুই বাংলাদেশিকে নিহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জ ...
সব মন্তব্য
No Comments