সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ “ভিটামিন 'এ' খাওয়ান শিশু মৃত্যুর ঝুঁকি কমান" এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলা পর্যায়ে সাংবাদিকদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় জামালপুর সিভিল সার্জন কার্যালয়ের বীর মুক্তিযোদ্ধা ডা. নজরুল ইসলাম সভাকক্ষে সাংবাদিকদের অবহিতকরণ সভায় এসব তথ্য তুলে ধরা হয়।
সিভিল সার্জন অফিসের তথ্য মতে, এ বছর ৩ লাখ ৩৬ হাজার ৮১৫ জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাসের শিশু ৩৭ হাজার ৪৩১ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু রয়েছে ২ লাখ ৯৯ হাজার ৩৮৪ জন। আগামী ১লা জুন জামালপুর জেলার ৬৭ টি ইউনিয়নে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হবে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জামালপুর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ফজলুল হক বলেন, জামালপুর জেলায় সাড়ে ৩ লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে সকল প্রস্তুতি হাতে নেয়া হয়েছে। ভিটামিন এ প্লাস ক্যাপসুল নিয়ে কেউ যেনো বিভ্রান্ত না ছড়ায় সে বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। ভিটামিন খাওয়াতে কোন পার্শ্বপ্রতিক্রিয়া হবে না বরং শিশুটি আরো সুস্থ থাকবে। শিশুর সুস্থতা ও বেড়ে উঠতে সরকারিভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।
সিভিল সার্জন আরো বলেন, জেলায় এবার ৬৭ টি ইউনিয়নের ৬৭ টি ওয়ার্ডে ১ হাজার ৬৯২টি অস্থায়ী কেন্দ্রে ও স্থায়ী ১২টি কেন্দ্রের টিকা খাওয়ানো হবে। এছাড়া জেলার ৮ টি পৌরসভার ২৭ ওয়ার্ডের ৮৪ টি কেন্দ্রে ৯৩৪ জন স্বেচ্ছাসেবক ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াবেন। উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর সকল স্বেচ্ছাসেবীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। জেলায় মোট স্বেচ্ছাসেবী রয়েছেন সব মিলিয়ে প্রায় ৩ হাজার ৪০৮ জন। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এসময় ডেপুটি সিভিল সার্জন ডা. রেজওয়ানা রশীদ, মেডিকেল অফিসার ডাঃ রাফয়া বিনতে রউফ, কো-অর্ডিনেটর (এমও) ডাঃ কাওসারা, মেডিকেল অফিসার ডাঃ রুখশাত শাহরীন রুথী, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোহাম্মদ আনিছুর রহমান, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট ইউসুফ আলী, প্রেসক্লাব জামালপুরের সহ-সভাপতি মোখলেসুর রহমান লিখন, সিনিয়র সাংবাদিক এম সুলতান আলম, সাংবাদিক মোস্তফা মনজু, নেটওয়ার্কের সাধারন সম্পাদক রাজন্য রোহানি, যুগ্ম-সাধারণ সম্পাদক ও নিউজ পোর্টাল যুগবার্তা.কমের প্রতিনিধি সুমন মাহমুদসহ সভায় জামালপুরে কর্মরত বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপাের্ট: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে হামে ৬ জনের মৃত্যু হয়েছে । গত ১৫ মার্চ থেকে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৬৫ জন। সন্দেহজনক মৃত্যু হয়েছে ৩৫০ জন। এ নিয়ে এখন পর্যন্ত& ...
ডেস্ক রিপোর্ট: দেশজুড়ে শিশুদের মধ্যে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ জন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ রবিবার, ১০ মে পর্যন্ত হামের উপসর ...
রাহাদ সুমন,বরিশাল অফিস: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এতে এ হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে।শুক্রবার (৮ ম ...
ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৪৬ এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৪৮৯ জন। ১৫ মার্চ থে ...
সব মন্তব্য
No Comments