ডেস্ক রিপোর্ট: ফ্রান্সের রাজধানী প্যারিসে স্থানীয় সময় আজ সন্ধ্যা ৭টা ও বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় পর্দা উঠছে বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসর অলিম্পিক গেমসের। ৩৩ তম অলিম্পিক আসরের দৃষ্টি নন্দন আর চমকেভরা এই উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে প্যারিসের সিন নদীতে। অলিম্পিক ইতিহাসে এবারই প্রথমবার উদ্বোধনী অনুষ্ঠান হতে যাচ্ছে স্টেডিয়ামের বাইরে নদীতে।উদ্বোধন ঘিরে সাজানো হয়েছে সিননদীর দুইপাড়। নিরাপত্তা ব্যবস্থা ও যথেষ্ট জোরদার করা হয়েছে।নেয়া হয়েছে বিশেষ সতর্ক ব্যবস্থা। এবারের আসরের থিম ‘গেমস ওয়াইড ওপেন’।
যদিও দুইদিন আগে থেকেই শুরু হয়েগেছে ফুটবল ও রাগবি গেমস, আর্চারি আর হ্যান্ডবলও শুরু হয়েছে গতকাল। তবে প্যারিস অলিম্পিকের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আজ। ২০০টির বেশি দলের প্রতিনিধিত্বে বহু বৈচিত্র্যের আধার এই অলিম্পিক গেমস। মোট ৩২৯টি ইভেন্টের ৩২টি খেলা অনুষ্ঠিত হবে। এবারে অলিম্পিক আয়োজনের জন্য প্রায় ৯ মিলিয়ন ইউরো খরচ হবে।
আশা করা হচ্ছে প্রায় ১ লাখের বেশি মানুষ বিশেষ ভাবে তৈরি স্ট্যান্ড থেকে উদ্বোধনী অনুষ্ঠান দেখার সুযোগ পাবেন। ২ লাখের বেশি মানুষ নদীর পাশে রাস্তাও আশপাশের ভবনের বারান্দা থেকে উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। সব মিলিয়ে প্রায় ৬ লাখ দর্শক সিননদীতে উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করার সুযোগ পাবেন।ধারণা করা হচ্ছে প্রায় চার ঘণ্টার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন শেষ হবে সূর্যাস্তের ঠিক পরেই।
অলিম্পিকের প্যারেডে অংশ নেবেন সাড়ে ১০ হাজার অ্যাথলেট। প্রত্যেক দেশের প্রতিনিধিত্বকারী প্রায় ১০০টি নৌকা ও বার্জে করে তাঁরা আইফেল টাওয়ারের পূর্বকোণের অস্টারলিটজ সেতু থেকে সিন নদীর ৬ কিলোমিটার পাড়ি দিয়ে ট্রোকাডরোতে পৌঁছাবেন । সেখানেই হবে মূল আয়োজন। আশাকরা হচ্ছে, প্যারিস অলিম্পিকের উদ্বোধন করবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন।
ঐতিহ্যমেনেই উদ্বোধনী অনুষ্ঠানে সবার আগে পরিচয় করিয়ে দেওয়া হবে অলিম্পিকের জন্মভূমি গ্রিসকে। এরপর দেখা যাবে শরণার্থী অলিম্পিকদলকে। সবার শেষে পরিচয় করে দেওয়া হবে আয়োজক দেশ ফ্রান্সকে। এবারের অলিম্পিকে পৃথিবীর মোট ২০৬টি দেশ অংশ নিচ্ছে। ইউক্রেন যুদ্ধের কারণে দল হিসেবে রাশিয়া ও বেলারুশ নিষিদ্ধ থাকায়--এই দুই দেশের খেলোয়াড়রা ব্যক্তিগত পরিচয়ে অলিম্পিকে অংশ নেবেন।
১৯৮৪ সালের লসঅ্যাঞ্জেলস থেকে অলিম্পিকের সব আসরে ধারাবাহিকভাবে ক্রীড়াবিদ পাঠাচ্ছে বাংলাদেশ। এবার আসরে বাংলাদেশের ১৩ সদস্যের প্রতিনিধি দলে৫ জন ক্রীড়াবিদ (অ্যাথলেট) ও ৮ জন কর্মকর্তা (অফিসিয়াল) রয়েছেন।প্যারেডে মো. সাগর ইসলাম বাংলাদেশের পতাকা বহন করবেন। অ্যাথলেটদের মধ্যে আরচারিতে অংশ নিচ্ছেন আরচার মো. সাগর ইসলাম, অ্যাথলেটিকসে স্প্রিন্টার ইমরানুর রহমান, শুটিং এ শুটার রবিউল ইসলাম এবং সাঁতারে সামিউল ইসলাম রাফি ও সোনিয়া খাতুন। গতকাল আরচারি ইভেন্টের মাধ্যমে শুরু হওয়া বাংলাদেশের অলিম্পিক ইভেন্টে অংশ গ্রহণ করেন সাগর ইসলাম।
স্টাফ রিপোর্টার: '৪৫তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাইক্লিং দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সাইক্লিং দল। গত ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফিক্সিং ও দুর্নীতির অভিযোগে এক ক্রিকেটারসহ পাঁচজনকে সাময়িক নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার, ৭ মে এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায় বিসিবি। নি ...
ডেস্ক রিপোর্ট: পুরুষদের আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পুরুষদের টি-টোয়েন্টি র্যাংকিংয়ের বার্ষিক হালনাগাদ ...
ডেস্ক রিপোর্ট: সারাদেশে প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণের মহোৎসব ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ এর চতুর্থ দিনে মাঠ মাতিয়েছেন চট্টগ্রাম ও ঝিনাইদহের দুই খুদে বিস্ময়। ফুটবলে পটিয়ার মাইরিন আক্তারের হ্যাটট্রিক আর ...
সব মন্তব্য
No Comments