কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: বিরোধীয় সম্পত্তিতে ধান কাটাকে কেন্দ্র করে পটুয়াখালীর কলাপাড়ায় তিন রাখাইন নারী আহত হয়েছে। আহতরা হলো রাখাইন মাসে (৩৮), নিমিসে (৪৮) ও উচাংখেন (৫৩)। এদের মধ্যে রাখাইন নারী মাসেকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দু’জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ৯ টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলালতী গ্রামে।
আহতদের স্বজন রাখাইন নারী মায়া বলেন, তাদের দাবিকৃত সম্পত্তিতে স্থানীয় রুবেল শিকদারের নেতৃত্বে ফোরকান মৃধা, নিজাম গাজী, জাকারিয়সহ আরো বেশ কয়েকজন ধান কাটতে যায়। এ সময় তারা বাঁধা দিলে হামলা চালায়। তিনি আরো বলেন, এর আগেও তারা তাদের বাড়ি ঘরে হামলা করেছে। এ বিসয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা পুলিশ সুপার ও কলাপাড়া থানায় লিখিত ভাবে অভিযোগ দিয়েও কোন সুফল পাইনি। এমনকি আমাদের বসত বাড়িতে হামলার প্রতিবাদে মানবন্ধনও হয়েছে।
তবে এ বিষয়ে রুবেল শিকদারের সাথে কথা হলে তিনি বলেন, এটা তাদের নিজেদের ব্যাপর। আমার নামে তারা মিথ্যা আভিযোগ করেছে।
কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডাক্তার ফারহা তাসনিম তৃনা বলেন, আহত তিন জনকেই চিকিৎসা দেয়া হয়েছে।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। পরবর্তিতে তদন্ত স্বাপেক্ষে আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
মো: মেহেদী হাসান,কাঁঠালিয়া প্রতিনিধঃ ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাজারে অভিযান চালিয়ে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. মামুন নামের এক ...
সাতক্ষীরাপ্রতিনিধি: সাতক্ষীরায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে পৌরসভা কর্তৃপক্ষ। দীর্ঘদিনের অবৈধ দখল উচ্ছেদে নড়েচড়ে বসেছে পৌর প্রশাসন। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জেল ...
আহাছানুল মতিন নান্নু (দিনাজপুর) বোচাগঞ্জ: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে কমিটির অনুমোদন ছাড়াই কয়েক লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ পুড়িয়ে মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘট ...
সব মন্তব্য
No Comments