ডেস্ক রিপোর্ট: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গজল ‘হে নামাজী’ প্রকাশ করল ‘টাইম জোন লিভিং রুম সেশান’। পাভেল আরিনের সংগীত পরিচালনায় গানটিতে কণ্ঠ দিয়েছেন জাহিদ নিরব।
‘হে নামাজী আমার ঘরে নামাজ পড় আজ,দিলাম তোমার চরণ তলে হৃদয় জায়নামাজ’- এমন কথার গানটি কিংবদন্তি শিল্পী আব্বাস উদ্দিনের হাতে নিজেই তুলে দিয়েছিলেন নজরুল। আব্বাস উদ্দিনের সুরে ও কন্ঠেই প্রথম জনপ্রিয় হয় গানটি। এবার পবিত্র রমজান মাসে নতুন সংগীতায়োজনে সকলের সামনে গানটি হাজির করলেন পাভেল।
সংগীত পরিবারে বেড়ে উঠলেও সকলের চেনা শিল্পী জাহিদ নিরবের আতুড়ঘর ব্যান্ড চিরকুট। আরও গভীরে গেলে পাভেল আরিনের সাথেই শুরু তার ইন্ডাস্ট্রির পথ চলা। সে জানা-শোনা থেকেই প্রার্থনামূলক গজলটিতে আব্বাস উদ্দিন আহমেদের উত্তরাধীকারি হিসেবে নতুন প্রজন্মের নিরবের কণ্ঠটিকেই যোগ্য বলে মনে করেছেন পাভেল। আট বছর আগের একদিনের গল্পটা এমন-
“নিরব যখন আমার কাছে আসলো তখন অ্যাসিস্টেন্ট মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ শুরু করে। কিন্তু সপ্তাহখানেক যাওয়ার পর আমার মনে হল ও আসলে তৈরি। তারপর আমরা দুজনই মিউজিক ডিরেক্টর হিসেবেই কাজ করেছি দীর্ঘদিন। সে সূত্রেই আমাদের ব্যান্ড চিরকুটেও তার যাত্রা শুরু হয়। এখন সে আমার প্রতিষ্ঠান বাটার কমিউনিকেশন এর প্রডিউসার হিসেবে দেশের বিজ্ঞাপনের বাজারে জনপ্রিয় একটি নাম।
জাতীয় কবির একটি গান যখন আমরা করবো বলে ভাবলাম, তখন মনে হয়ছে নিরবই গানটি যথাযথভাবে তুলতে পারবে। গ্রামাটিকেলি এবং ক্লাসিকেলি নিরবই গানটি সঠিকভাবে আমার জন্য তুলে আনতে পারবে। সে তা পেরেছে। শ্রোতারাও পছন্দ করবেন বলে আশা করছি। ”-বলছিলেন সংগীত পরিচালক পাভেল আরিন।
মূলত স্রষ্টার কাছে নতি স্বীকার ও কৃতজ্ঞতা প্রকাশের জায়গা থেকেই লিভিং রুম সেশানে যুক্ত হয়েছে গানটি।
গানটি প্রসঙ্গে জাহিদ নিরব বলেন, “গানটি কাজী নজরুল ইসলামের খুবই জনপ্রিয় এবং তাৎপর্যপূর্ণ একটি গান। ছোটবেলা থেকেই এ গানটি আমার পছন্দের। এবার পাভেল ভাই যেভাবে মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছে আশা করছি শ্রোতারা নতুন কিছু পাবে।”
বৃহস্পতিবার সন্ধ্যায় টাইম জোন লিভিং রুম সেশানের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় গানটি।
গানের লিংক
https://www.youtube.com/watch?v=rpYOg0TLPQ4
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments