স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ আজ ২২ ডিসেম্বর ২০২৫ সোমবার সন্ধ্যা ৬টায় কর্নেল তাহের মিলনায়তনে ছাত্র—শ্রমিক সংহতি দিবস' উপলক্ষ্যে শহীদ শাহজাহান সিরাজকে স্মরণ ও তার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করে। সংক্ষিপ্ত এ স্মরণ ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাসদের সহ—সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, জাতীয় শ্রমিক জোট সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাতীয় যুব জোট সভাপতি শরিফুল কবির স্বপন প্রমূখ। সভায় বক্তারা বলেন, ময়মনসিংহ জেলার ভালুকায় মব সন্ত্রাসীরা মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগ এনে পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করে গাছে ঝুলিয়ে আগুনে পুরিয়ে ব্যাপক নৃশংস ঘটনা ঘটিয়েছে। হাদির মৃত্যুর ঘটনাকে পুঁজি করে ঢাকায় প্রথম আলো, ডেইলি স্টারে আগুন দিয়েছে। সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ও উদীচী ভাংচুর করেছে, আগুন দিয়েছে। উল্লেখিত সকল ঘটনার পিছনে সামপ্রদায়িক মব সন্ত্রাসীরা জড়িত। এ সকল মব সন্ত্রাসীদের মাস্টারমাইন্ড ও এদের সমর্থনকারী রাজনৈতিক শক্তিকে খুজে বের করে আইনের আওতায় আনা জরুরি। বাংলাদেশে এখন কেউই নিরাপদ না। বিগত ৫৪ বছরে সকল অর্জন, সকল প্রতিষ্ঠানের মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি হুমকি ও আক্রমণের মুখে পরেছে। এ অবস্থা থেেকে উত্তরণের জন্য ছাত্র—শ্রমিক—জনতা ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নাই।
এখানে উল্লেখ্য, ১৯৮৪ সালের ২২—২৩ ডিসেম্বর শ্রমিক—কর্মচারী ঐক্য পরিষদ আহুত এবং তৎকালীন ১৫ দল, ৭ দল, ছাত্র সংগ্রাম পরিষদ, ১৭ টি কৃষক ও ক্ষেতমজুর সংগঠন, সম্মিলিত আইনজীবী পরিষদ সমর্থিত দেশব্যাপী ৪৮ ঘন্টার শ্রমিক ধর্মঘটের ১ম দিনে ২২ ডিসেম্বর সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে রেল চলাচল বন্ধে পিকেটিং করার সময় তৎকালীন বিডিআর বাহিনীর লক্ষ্যভেদী গুলিবর্ষণে জাসদ সমর্থিত ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটির তৎকালীন সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ নিহত হন। শাহজাহান সিরাজ নিহত হবার খবর প্রচারিত হলে দেশের সকল শিল্পাঞ্চল ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সারাদেশে এরশাদ সামরিক জান্তার বিরুদ্ধে ছাত্র—শ্রমিক—পেশাজীবী— জনতা বিক্ষোভে ফেটে পড়ে। শ্রমিক আন্দোলনের সমর্থনে একজন ছাত্রনেতার আত্মবলিদান ছাত্র ও শ্রমিক আন্দোলনের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। এই ঐতিহাসিক নজিরবিহীন ঘটনার স্মরণে দেশের প্রগতিশীল ছাত্র, শ্রমিক, রাজনৈতিক সংগঠনসমূহ ১৯৮৫ সাল থেকে শহীদ ছাত্রনেতা শাহজাহান সিরাজের আত্মবলিদান দিবস ২২ ডিসেম্বর ছাত্র—শ্রমিক সংহতি দিবস হিসাবে পালন করে আসছে।
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
স্টাফ রিপোর্টার: সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে জাতী ...
স্টাফ রিপোর্টার: স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য ঘিরে জাতীয় সংসদে ব্যাপক হট্টগোল হয়েছে। বিএনপি সরকারের সমালোচনা করে বক্তব্য দিলে সরকারি দলের সদস্যরা হইচই-হট্টগোল করে প্রতিবাদ জানান। এ স ...
সব মন্তব্য
No Comments