ডেস্ক রিপোর্ট: আগামী ১৩ জানুয়ারি (শুক্রবার) বিকেল ৪টায় জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে দেশের ১২৫ জন শিল্পীর জলরঙে আঁকা চিত্রকর্ম নিয়ে রঙের গাড়ি আয়োজন করেছে পাঁচ দিনব্যাপী চিত্র প্রদর্শনী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য শিল্পী রফিকুন নবী; বিশেষ অতিথি হিসেবে শিল্পী হামিদুজ্জামান খান, শিল্পী নিসার হোসেন,শিল্পী বীরেন সোম ও রশীদ আমিন উপস্থিত থাকবেন।
শিল্পী আব্দুল মান্নান, শিল্পী রণজিৎ দাস এবং শিল্পী রশিদ আমিন এর সমণ্বয়ে গঠিত বিচারকমন্ডলী প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যথেকে ছয় জন শিল্পীকে পুরস্কিত করা হবে। এছাড়া আমন্ত্রিত শিল্পীদের শিল্পকর্ম ও প্রদর্শিত হবে এই আয়োজনে।
প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানটি নিয়ে একটি প্রতিবেদনের জন্য আপনার পত্রিকা/টিভি চ্যানেলের একজন প্রতিবেদক ও একজন আলোকচিত্রী পাঠানোর অনুরোধ রইল।
স্টাফ রিপোর্টার: মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির একদিন পরই আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি।বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) দুপুরে শুনানি শেষে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরীর হাওড়ঘেরা জনপদ বল্লী গ্রামে জন্ম তাঁর। শৈশব-কৈশোর কেটেছে হাওড়ের প্রকৃতি, মানুষের জীবনযাপন ও লোকজ সংস্কৃতির আবহে। সেই শেকড়ের টান আর সংগীতের প্রতি গভীর ভালোবাস ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য নৌকা বাইচকে ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয় বরিশালের উজিরপুর। ঢাকঢোলের বাদ্য, বৈঠার ছন্দ আর লাখো দর্শকের উচ্ছ্বাসে শনিবার (৩১ অক্টোবর) মুখরিত হয় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থ ...
সব মন্তব্য
No Comments