ডেস্ক রিপোর্ট: মা ও শিশু স্বাস্থ্য সেবা এবং পরিবার পরিকল্পনা সেবা প্রদানে বিশেষ অবদান রাখায় জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠসহ ৩টি শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টর।
আজ বৃহস্পতিবার (১১ জুলায়) সকাল সাড়ে ৮টায় রাজধানীর শাহবাগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে বিশ্ব জনসংখ্যা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ রোকেয়া সুলতানা ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানের প্রধান অতিথি মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন এবং অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউএনএফপিএ বাংলাদেশের অফিসার ইনচার্জ ড. বিভাবেন্দ্র সিং রাঘবংশী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিকিৎসা শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোঃ আজিজুর রহমানে এবং স্বাগত বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক আ ন ম আল ফিরোজ।
একই দিনে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন থেকে পুরস্কার গ্রহণ করেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টর কর্তৃক পরিচালিত আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট-দ্বিতীয় পর্যায়, কুমিল্লার প্রজেক্ট ম্যানেজার সুমন কুমার সাহা এবং কুমিল্লা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মী/প্রতিষ্ঠানের সম্মাননা প্রদান অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন উক্ত প্রকল্পের এমআইএস অফিসার মোঃ তরিকুল ইসলাম।
উল্লেখ, বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে ঢাকা আহ্ছানিয়া মিশন জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ বেসরকারি সংস্থা কমিউনিটি বেসড ডিস্ট্রিবিউশন (সিবিডি) ক্যাটগরিতে নির্বাচিত হয়। এছাড়া চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে ঢাকা আহ্ছানিয়া মিশন, কুমিল্লা শ্রেষ্ঠ বেসরকারি সংস্থা (সিবিডি) নির্বাচিত এবং কুমিল্লা জেলা পর্যায়ে ঢাকা আহছানিয়া মিশন, কুমিল্লা শ্রেষ্ঠ বেসরকারি সংস্থা (সিবিডি ও ক্লিনিক) নির্বাচিত হওয়ায় ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরকে এই জাতীয় শ্রেষ্ঠ পুরস্কার প্রদান করা হয়।
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘন্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১ জন এবং সন্দেহজনক হামে ৪ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম ও ইমার্জেন্সি অপারেশন ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক মৃত্যু হয়েছে ৩ জনের। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় মোট মৃত্যু ৩ জন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।স্ ...
স্টাফ রিপাের্টার: স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ০৯ জুলাই সকাল ৮টা থেকে ১০ জুলাই সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে সন্দেহজ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। তাদের দুজনই সন্দেহজনক হাম রোগী ছিলেন। এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত স ...
সব মন্তব্য
No Comments