ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদের বিরোধী-দলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চিফ প্যাট্রন রওশন এরশাদ টানা সাড়ে পাঁচ মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে গত বছরের ১৪ আগস্ট থেকে ৫ নভেম্বর পর্যন্ত টানা ৮৫ দিন ছিলেন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)। গত বছরের ৫ নভেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নিয়ে যাওয়া হয়। সেই থেকে এখন পর্যন্ত তিনি ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন।
রওশন এরশাদের সঙ্গে প্রায় তিন মাস ধরে ব্যাংককে রয়েছেন পুত্র রাহ্গীর আলমাহি এরশাদ (সাদ) এমপি ও তার স্ত্রী মাহিমা এরশাদ। রওশনের সর্বশেষ অবস্থা সম্পর্কে সাদ এরশাদ জানান, ‘উনি কেবিনে চিকিৎসাধীন। অবস্থার উন্নতিও নেই, অবনতিও বলা যাচ্ছে না। নল দিয়ে খাবার গ্রহণ করছেন, মাঝে-মধ্যে স্বাভাবিকভাবে খাওয়ার চেষ্টা করেন। একটু-আধটু উঠে বসারও চেষ্টা করেন। এই অবস্থাতেই রয়েছেন।’
নিয়মিত স্বাস্হ্য পরীক্ষার জন্য গত বছরের ১৪ আগস্ট সিএমএইচে গেলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিত্সকরা রওশন এরশাদের ফুসফুসে অস্বাভাবিক মাত্রায় কার্বন ডাইঅক্সাইডের উপস্হিতি দেখতে পান। তখন তার অক্সিজেন স্যাচুরেশনও কম ছিল। পরে তাকে তাত্ক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করানো হয়।-ইত্তেফাক
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
স্টাফ রিপোর্টার: ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনার স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ৭ নভেম্বর শনিবার বিকাল ৪ টায় জিপিও'র সামনে শহীদ কর্নেল তাহের ...
সব মন্তব্য
No Comments