পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীতে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষাসেনানী,প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পুরোধা ও জেলা গর্ভনর সাবেক এমএনএ নির্যাতিত জননেতা আতাউর রহমানের ৪৬তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার বিকেলে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভার মধ্য দিয়ে এ মৃত্যুবার্ষিকী পালন করা হয়। উত্তরাঞ্চলের সর্ববৃহৎ অরাজনৈতিক সামাজিক সংগঠন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ ও রাজশাহী প্রেসক্লাব যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন সংগঠন দুটির সভাপতি সাইদুর রহমান। প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান আলী বরজাহান।
এ সময় আহমদ শফি উদ্দিন,গোলাম সারওয়ার, ওয়ালিউর রহমান বাবু,সালাউদ্দিন মিন্টু, কাজি রকিব উদ্দিন,অ্যাডভোকেট আসলাম-উদ-দৌলা,খন্দকার মোস্তাফিজুর রহমান রেজা,এনামুল হক অনু,নাজমুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ১৯৮০ সালের ১২ জানুয়ারি সবাইকে কাঁদিয়ে চিরবিদায় নেন দেশবরেণ্য রাজনীতিক জননেতা আতাউর রহমান। যিনি ছিলেন গণমানুষের অধিকার আদায়ের সাহসী এক বীর পুরুষ। নিজের কথা না ভেবে সর্বদা কাজ করেছেন জনগণের জন্য। আজ তাঁর মতো রাজনীতিবিদের বড়ই অভাব।
তারা বলেন, জননেতা আতাউর রহমানকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে। তার আদর্শ তরুণদের মাঝে ছড়িয়ে দিতে কাজ করতে হবে সকলকে। মহান এ মানুষদের পথ অনুসরণ করে চললেই দুর্নীতিমুক্ত স্বপ্নের সোনার বাংলাদেশ গড়া সম্ভব।
এর আগে মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে শীতার্ত এবং অসহায়-দরিদ্র মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়। আগামীতেও চলমান থাকবে এ কার্যক্রম।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে কামাল হোসেন (৪০) নামে দরবার শরীফের এক খাদেমের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় খাদেমসহ ২জন আহত হয়েছেন। এ ঘটনায় আহত খাদেম নিজেই বাদী হয়ে দৌলতপুর থানায় একট ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীতে সাংবাদিক মতিউর রহমানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) সকাল সাড়ে ১১টার দিকে নগরীর সাহেব বাজার জিরো ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরা সদরের দক্ষিণ পলাশপোল এলাকায় পৈত্রিক ও ক্রয়কৃত জমি দখলের চেষ্টা, হামলা এবং প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মোঃ সিরাজুল ইসলাম। শনিবার (১০ মে) সাতক্ষীরা প্র ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান চালিয়ে প্রায় ১ লাখ নকল সিগারেট জব্দ করেছে র্যাব। একই সঙ্গে কারখানাটি সিলগালা করা হয়েছে। গতকাল শনিবার রাত ৩টা থেকে সকাল ৭ ...
সব মন্তব্য
No Comments