ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে ৪৬ জন প্রার্থীর মনোয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছিল। রবিবার ছিল প্রত্যাহারের দিন। বিকেল পর্যন্ত জেলা রির্টানিং কর্মকর্তা ও সহকারী রিটার্নির কর্মকর্তার কাছে আওয়ামীলীগ, জাতীয় পার্টি, বাংলাদেশ ওয়ার্কার্স পাটি, জাতীয় সমাজ তান্ত্রিক দল (জাসদ), জাকের পার্টির ১১জন প্রার্থী মনোনয়পত্র প্রত্যাহারপত্র জমা দেন। এতে করে জেলার ৬টি আসনে ৩৫জন প্রার্থী নির্বাচনী মাঠে প্রতিদ্বন্ধিতার জন্য চুড়ান্ত হয়েছেন।
মনোনয়ন প্রত্যাহার করেছেন যারাঃ
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর)জাকের পার্টির-মোঃ জাকির হোসেন চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আওয়ামীলীগ-বর্তমান সংসদ সদস্য শাহজাহান আলম সাজু, জাকের পার্টি-জহিরুল ইসলাম জুয়েল ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি কাজী মাসুদ আহম্মেদ।
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) জাকের পার্টি- সেলিম কবির ও জাতীয় পার্টি-মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া। ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) জাকের পার্টি- মোঃ জাহাঙ্গীর আলম ও জাতীয় পার্টি- তারেক এ.আদেল। ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর)
জাকের পার্টি- মো.জামসেদ মিয়া ও জাসদ-এডভোকেট মোহাম্মদ আক্তার হোসেন সাঈদ। এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) জাকের পার্টি- মোঃ আব্দুল আজিজ।
চুড়ান্ত ভাবে প্রতিদ্বন্ধিতা যারা করবেন
ব্রাহ্মণবাড়িয়া-১-(নাসিরনগর) আওয়ামীলীগ-বর্তমান সংসদ সদস্য বি.এম. ফরহাদ হোসেন সংগ্রাম, জাতীয় পার্টি-মোঃ শাহানুল করিম, স্বতন্ত্র প্রার্থী বহিস্কৃত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ এ.কে এমরামুজ্জামান, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট-মোঃ ইসলাম উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী-আব্দুল মান্নান।
ব্রাহ্মণবাড়িয়া-২-(সরাইল-আশুগঞ্জ) স্বতন্ত্র বিদ্রোহী- মঈনউদ্দিন মঈন, জাতীয় পার্টি-অ্যাডভোকেট আবদুল হামিদ, জাতীয় পার্টি-মোঃ রেজাউল ইসলাম ভুইয়া, স্বতন্ত্র প্রার্থী-এডঃ মোঃ জিয়াউল হক মৃধা, বাংলাদেশ তরিকত ফেডারেশন-ছৈয়দ জাফরুল কদ্দুছ, তৃনমূল বিএনপি-মাইনুল হাসান, ন্যাশনাল পিপলস পার্টি- মোঃ রাজ্জাক হোসেন ও ইসলামী ঐক্যজোট-মোঃ আবুল হাসনাত।
ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগর)
আওয়ামীলীগ-বর্তমান সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ইসলামী ফ্রন্ট-সৈয়দ মোঃ নূরে আজম, জাসদ-মোঃ আব্দুর রহমান খান ওমর, বাংলাদেশ খেলাফত আন্দোলন-মাওলানা মজিবুর রহমান হামিদি, ন্যাশনাল পিপলস পার্টি-সৈয়দ মাহমুদুল হক আক্কাস, বাংলাদেশ সুপ্রীম পার্টি-সোহেল মোল্লা, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-জামাল রানা ও স্বতন্ত্র বিদ্রোহী-ফিরোজুর রহমান ওলিও।
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া)
আওয়ামীলীগ-আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, ন্যাশনাল পিপলস পার্টি- শাহীন খান ও বাংলাদেশ তরিকত ফেডারেশন- ছৈয়দ জাফরুল কদ্দুছ।
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আওয়ামীলীগ-উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়জুর রহমান বাদল, স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী- ঢাকা দক্ষিণ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে.এম মমিনুল হক সাঈদ, জাতীয় পার্টি-মোবারক হোসেন দুলু, ইসলামী ঐক্যজোট- মেহেদী হাসান, বাংলাদেশ সুপ্রিম পার্টি-মো. জামাল সরকার, বাংলাদেশ তরিকত ফেডারেশন-ছৈয়দ জাফরুল কদ্দুস ও তৃণমূল বিএনপি-মুফতী হাবিবুর রহমান।
ব্রাহ্মণবাড়িয়া-৬-(বাঞ্ছারামপুর) আওয়ামীলীগ-বর্তমান সংসদ সদস্য ক্যাপ্টেন (অবঃ) এ.বি তাজুল ইসলাম, জাতীয় পার্টি-অ্যাডভোকেট মোঃ আমজাদ হোসেন, বাংলাদেশ সুপ্রীম পার্টি-কবির মিয়া ও ন্যাশনাল পিপলস পার্টি-সফিকুল ইসলাম।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের আওয়ামীলীগের সংসদ সদস্য শাহজাহান আলম সাজু বলেন, জাতির বৃহৎ স্বার্থে দলীয় সিদ্ধান্তে আমি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি। গত এক মাসে এ আসন থেকে উপ-নির্বাচনে সাবেক দুই বারের সাংসদকে পরাজিত করে জয়ী হয়েছিলাম।
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত একযোগে দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার জেলা প্রশাসন কর্তৃক জেলা প্রশাসক ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের কোলঘেঁষা বাগেরহাটের মোরেলগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় সাংবাদিক সংস্থার ৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ২০২৪ সালের ৫ আগস্ট পুড়িয়ে দেওয়া হয় বরিশাল সদর রোডের অ্যানেক্স ভবনে অবস্থিত বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) গুরুত্বপূর্ণ একটি দপ্তর। সিটি করপোরেশন ...
বিজয় রায় রাণীশংকৈলে প্রতিনিধিঃ ঠাকুরগাঁও রাণীশংকৈল পৌরসভায় পৌর প্রশাসকের বৃক্ষ রোপন কর্মসূচি এর শুভ উদ্বোধন করা হয় ।শনিবার( ১৩জুন) বেলা ১২টার সময় এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন পৌর প্রশাসক মিজ খা ...
সব মন্তব্য
No Comments