ডেস্ক রিপোর্ট: সোমবার রাত ৯টায় উত্তরা পাবলিক লাইব্রেরি হলরুমে ‘পাঠক সদস্য মিলনমেলা—২০২২’ অনুষ্ঠানে মোঃ নাজমুল হককে সভাপতি ও মোঃ আলাউদ্দিন মিয়াজীকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যসের এ কমিটি ঘোষণা করা হয়।
লাইব্রেরিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ তারেকউজ্জামান খানের সভাপতিত্বে আয়োজিত পাঠক সদস্য মিলনমেলা ও কমিটি গঠন অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অঞ্চল—১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মোঃ জুলকার নায়ন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর সাবেক কমান্ডার সিদ্দিকুর রহমান, প্যাসিফিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. এ কে এম আবু রায়হান, নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রকিব লিখন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এম এ আলম সবুজ প্রমুখ।
কমিটির অন্যান্যরা হলেন— সহ-সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোঃ আাকাঈদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আলিফা সুলতানা, সহ-সাংগঠনিক সম্পাদক অরূপ কুমার দেবনাথ, কোষাধ্যক্ষ মারিয়া কিবরিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক শংকর কুমার ঘোষ, নির্বাহী সদস্য আশিষ সরকার, মোঃ সাকিব বিন সহিদ, বাদল চন্দ্র বৈষ্ণব।
স্টাফ রিপোর্টার: মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির একদিন পরই আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি।বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) দুপুরে শুনানি শেষে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরীর হাওড়ঘেরা জনপদ বল্লী গ্রামে জন্ম তাঁর। শৈশব-কৈশোর কেটেছে হাওড়ের প্রকৃতি, মানুষের জীবনযাপন ও লোকজ সংস্কৃতির আবহে। সেই শেকড়ের টান আর সংগীতের প্রতি গভীর ভালোবাস ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য নৌকা বাইচকে ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয় বরিশালের উজিরপুর। ঢাকঢোলের বাদ্য, বৈঠার ছন্দ আর লাখো দর্শকের উচ্ছ্বাসে শনিবার (৩১ অক্টোবর) মুখরিত হয় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থ ...
সব মন্তব্য
No Comments