স্টাফ রিপোটার: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানস্থ ফিরোজা বাসভবনের উদ্দেশে রওয়ানা করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
সোমবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসার উদ্দেশে তার গাড়ি বহর রওয়ানা করে। প্রায় আড়াই ঘণ্টা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর সন্ধ্যা ৭টার দিকে তাকে বাইরে বের করা হয়।
এর আগে বিকেল ৪টায় গুলশানের বাসভবন থেকে রওয়ানা করে সাড়ে ৪টায় এভার কেয়ার হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া। হাসপাতালের সামনে দলীয় নেতাকর্মীদের প্রচণ্ড ভিড়ের কারণে তিনি প্রায় ১৫ মিনিট গাড়ির ভেতরে বসেছিলেন। পরে নিরাপত্তাকর্মীদের অনেক চেষ্টায় তাকে হাসপাতালের ভেতরে নেওয়া হয়।
এ সময়ও তার গাড়ির আশপাশে শতাধিক নেতাকর্মীর ভিড়ে তাকে গাড়িতে তুলতে বেশ বেগ পেতে হয়। পরে সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে পুলিশ প্রহরা ও দলীয় নেতাকর্মীদের মোটরসাইকেল ও গাড়ি প্রহরায় গুলশানের পথে রওয়ানা করেন খালেদা জিয়া।
দেশে করোনাভাইরাস মহামারী শুরুর পর খালেদা জিয়ার পরিবারের আবেদনে ২০২০ সালে ২৫ মার্চ তাকে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার। শর্ত দেওয়া হয়, তাকে দেশেই থাকতে হবে।
কারাগার থেকে বেরিয়ে খালেদা জিয়া গুলশানের বাসা ফিরোজায় ওঠেন, এখনো তিনি সেখানেই থাকছেন। ২০২১ সালে এপ্রিলে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর অসুস্থতার কারণে খালেদা জিয়া ছয় দফায় ঢাকার বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে চিকিতসা নিতে হয়েছে।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments