রাজশাহী অফিস: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি বলেছেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে জাতির পিতা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান সোনার হরফে লেখা থাকবে। দেশের প্রাথমিক শিক্ষার উন্নয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যে কাজ করেছেন অতীতের কোন সরকার তা করতে পারেনি।
তিনি বলেন,সরকার দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছে এবং আগামীতে সব বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের টিফিনের ব্যবস্থার উদ্যোগ নিয়েছে।
প্রতিমন্ত্রী আজ রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জে এলজিইডি'র তত্ত্বাবধানে প্রায় ৫২ কোটি টাকা ব্যয়ে চাঁপাইনবাবগঞ্জের গণকা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একযোগে জেলার ৬৫টি নবনির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন এবং ১৬ কোটি ৮০লাখ ১৫হাজার ৪৫৩ টাকা ব্যয়ে আরও ১৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত এক সূধি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।
জেলা প্রশাসক একেএম গালিভ খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল, সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওদুদ, পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব, জেলা আওয়ামী লগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বক্তব্য রাখেন। এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রামাণিকসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
স্টাফ রিপোর্টার: সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে জাতী ...
সব মন্তব্য
No Comments