ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন বাংলাদেশ সংবিধান আনুষ্ঠানিকভাবে গ্রহণের ৪৯ তম বার্ষিকী উপলক্ষ্যে এক বিবৃতিতে জাতির জনক বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ সংবিধান প্রণেতাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনাসহ সারা বিশ্বে মানব জাতির সকল মহান সংগ্রামের চেতনাকে ধারণ করেই বাংলাদেশের সংবিধান প্রণিত হয়েছেল। তুলনামুলক বিচারের বাংলাদেশ সংবিধান ছিল বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সংবিধান। কিন্তু দুর্ভাগ্যের বিষয় খোদ সংবিধান প্রণেতাদের হাতেই সংবিধানের মূল চেতনা, চরিত্র ও বৈশিষ্ট্যের উপর আঘাত এসেছিল। পরবর্তিতে সামরিক সামরিক শাসক জিয়া ও এরশাদ কবর থেকে দ্বিজাতি তত্ত্বের পচাগলা লাশ তুলে এনে সাম্প্রদায়িকতার বিষাক্ততা 'বিসমিল্লাহ', 'রাষ্ট্রধর্ম ইসলাম', ইনডেমনিটি অধ্যাদেশ' ইত্যাদি সংবিধানে ঢুকিয়ে সংবিধানের আত্মাকে হত্যা করেছিল। জাসদ নেতৃদ্বয় বলেন, ১৫দশ সংশোধনী মধ্যে দিয়ে ১৯৭২ সালের মূল সংবিধানে ফিরতি যাত্রা শুরু হলেও সংবিধানে এখনও কিছু জঘণ্য গোঁজামিল আছে। সামরিক শাসকদের বুটের ছাপ আছে। তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর: সুবর্ণ জয়ন্তীতে 'বিসমিল্লাহ', 'রাষ্টধর্ম', 'ক্ষুদ্র জাতিসত্তার স্বীকৃতি ও অধিকার'সহ অন্যান্য সকল অসঙ্গতি দূর করা এবং রাষ্ট্র-শাসন-প্রশান ব্যবস্থাকে আরও অংশগ্রহণমুলক ও জনগণের ক্ষমতায়নের লক্ষ্যে সংসদে উচ্চ কক্ষ গঠণসহ দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা চালু, কেন্দ্রীয় ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও প্রশাসনের সকল পর্যায়ে জনগণের নির্বাচিত জনপ্রতিনিধির নেতৃত্বে স্বাধীন ও কার্যকর স্থানীয় সরকার ও স্থানীয় শাসন-প্রশাসন চালু, মৌলিক মানিবাধিকারসমূহ রাষ্ট্র কর্তৃক অবশ্য প্রতিপালন ও বাস্তবায়নযোগ্য করার লক্ষ্যে সংবিধান পর্যালোচনা করার সময় এসেছে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পল্টন শাখার সম্পাদক রফিজুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সহ-সম্পাদক রবিউল ইসলাম রবির সঞ্চলনায় রাজধানীর পুরান পল্টন মোড়ে হামে তিনশতাধিক শিশুর মর্মান্তিক মৃত্যু ...
ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অন্যায়ভাবে দুই বাংলাদেশিকে নিহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জ ...
স্টাফ রিপোর্টার: বর্তমান জাতীয় সংসদকে সংবিধান সংস্কার পরিষদে রূপান্তরের বিষয়ে আশাবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।শনিবার সকালে রাজধানীর গুলশ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন।তিনি বলেন, ‘দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকারের পক্ষে সফল হওয়া স ...
সব মন্তব্য
No Comments