উজিরপুর প্রতিনিধি: বরিশালের জল্লা ইউনিয়নের নবনির্বাচিত ১,২,৩ সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় টমটম- মোটরসাইকেল সংঘর্ষে এ ঘটনা ঘটে। জল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাচ্চু জানান, আগৈলঝাড়া উপজেলা থেকে জল্লা ইউনিয়নের কুড়লিয়া গ্রামে স্বামীর সাথে মোটরসাইকেল যোগে নিজ বাড়ীতে যাওয়ার পথে বিলগাববড়ী গ্রামের তারাকান্ত আশ্রমের পাশের রাস্তায় টমটমের ধাক্কায় নবনির্বাচিত মহিলা ইউপি সদস্য সুলতা বৈদ্য(৩৫) ও তার স্বামী পঙ্কজ ঢালী গুরুতর আহত হয়। এ সময় এলাকাবাসী আহতদের উদ্ধার করে গৌরনদী অশোকাঠি হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মহিলা ইউপি সদস্য সুলতা বৈদ্যকে মৃত ঘোষণা করে। নিহতের স্বামী পঙ্কজ ঢালী বর্তমানে চিকিৎসাধীন আছে। এ সময় এলাকাবাসী ঘাতক টমটমসহ চালককে আটক করে ইউপি চেয়ারম্যান বেবি রানীর বাসায় রাখে। উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আর্শাদ জানান, ঘটনা শুনে পুলিশ পাঠিয়েছি।
মহসিন মিঞা লিটন, বরিশাল অফিস: গত শনিবার, ৯ মে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে “সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সঙ্গে আয়োজিত মতব ...
স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন,মব কালচার পুরোপুরি বন্ধ করার লক্ষ্যে বিদ্যমান আইনকে সংশোধন ও সংযোজন করে যুগোপযোগী করা হবে। মন্ত্রী এ সময় পুলিশ বাহিনীকে জনপ্রত্যাশা ও জনআকাক ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পুলিশকে নিজেদের স্বার্থে আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন ব্যবহার করতে না পারে। রোববার (১০ মে) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহ-২০২৬ এর ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আজ পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন:“পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে আমি বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্ ...
সব মন্তব্য
No Comments