স্টাফ রিপোর্টার: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ৯৮১ দিন পর ব্রাজিলের হলুদ জার্সিতে মাঠে ফিরলেন নেইমার জুনিয়র। ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘সি’-র ম্যাচে বুধবার রাতে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৭৬ মিনিটে মাতেউস কুনিয়ার বদলি হিসেবে মাঠে নামেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। সাইডলাইনে বদলি বোর্ডে ১০ নম্বর জার্সি ভেসে উঠতেই দাঁড়িয়ে করতালি আর উচ্ছ্বাসে ফেটে পড়েন পুরো স্টেডিয়ামে উপস্থিত হাজারো ব্রাজিল সমর্থক। নেইমারকে শেষবার জাতীয় দলের জার্সিতে দেখা গিয়েছিল ২০২৩ সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে। ওই ম্যাচেই মেনিসকাস চোটে পড়ে এক বছরের বেশি সময় মাঠের বাইরে থাকতে হয় তাঁকে। দীর্ঘ রিহ্যাব, একাধিক অস্ত্রোপচার আর ফিটনেস নিয়ে শঙ্কার পর ক্লাব ফুটবলে ফিরলেও জাতীয় দলে ফেরা হচ্ছিল না। শেষ পর্যন্ত কোচ কার্লো আনচেলত্তি বিশ্বকাপের ২৬ জনের চূড়ান্ত স্কোয়াডে নেইমারকে রাখেন এবং স্কটল্যান্ড ম্যাচের আগে জানান, নেইমার পুরোপুরি ফিট এবং ম্যাচ খেলার জন্য প্রস্তুত।
নেইমারের প্রত্যাবর্তনের দিনে মাঠে আলো ছড়িয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। রেয়াল মাদ্রিদের এই উইঙ্গারের জোড়া গোল আর কুনিয়ার এক গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। প্রথমার্ধেই স্কটিশ রক্ষণের ভুলের সুযোগ নিয়ে দলকে এগিয়ে দেন ভিনিসিয়ুস। বিরতির ঠিক আগে হেডে করেন নিজের দ্বিতীয় গোল। দ্বিতীয়ার্ধে কুনিয়ার গোলে ব্যবধান আরও বাড়ায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ৭২ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি স্কটিশ মিডফিল্ডার ম্যাকটমিনে। এই জয়ে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট নিশ্চিত করেছে ব্রাজিল।
ম্যাচ শেষে নেইমারকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কোচ আনচেলত্তি। তিনি বলেন, নেইমার এই সুযোগ পাওয়ার যোগ্য ছিল এবং দারুণভাবে প্রস্তুতি নিয়ে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে। অল্প সময় খেললেও দলকে সাহায্য করার মতো মান তার আছে বলে মনে করেন ব্রাজিল কোচ। ভিনিসিয়ুস জুনিয়রও ম্যাচ শেষে জানান, দল হিসেবে খেলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এবং নেইমারের বদলি হিসেবে মাঠে নামা দলকে সাহায্য করবে। বর্তমান ব্রাজিল দল যে আর এককভাবে নেইমারের ওপর নির্ভরশীল নয়, গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করে সেটা প্রমাণ করেছেন ভিনিসিয়ুস। ৩৪ বছর বয়সী নেইমারের রাজকীয় প্রত্যাবর্তন আর ভিনিসিয়ুসের ধারাবাহিকতায় হেক্সা মিশনে আরও আত্মবিশ্বাসী ব্রাজিল।
সিলেট অফিস: ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিকে দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন তাওহিদ হৃদয়। তাঁর রেকর্ডগড়া ইনিংসে ভর ...
স্টাফ রিপোর্টার: সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বদলি হিসেবে মাঠে নেমে ম্যাচের ৬৯ মিনিটে জয়সূচক গোলটি করেন ম ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পর্তুগালের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় নিজের সিদ্ধান্তের কথা জানান ৪১ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন ২৯ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে জাতীয় সংসদ সদস্য ইশরাক হোসেনকে। কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন মাহফুজ হাসান। জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত ...
সব মন্তব্য
No Comments