অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুর সদর উপজেলা কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ (ফরিদপুর-৩) কে ঘিরে এক আন্তরিক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা প্রশাসন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ অংশ নেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী নায়াব ইউসুফ, নবনির্বাচিত সংসদ সদস্য, ফরিদপুর-৩ (সদর) আসন। এ সভাতে, জনসেবা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সম্মিলিত পদক্ষেপের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সভা শেষে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির বৈঠকও অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন এসিল্যান্ড মো. শফিকুল ইসলাম, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আবদুল্লাহ শিকদার, কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পাণ্ডে, উপজেলা প্রকৌশলী দেলোয়ার হোসেন। এছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ—চর মাধবদিয়া ইউনিয়নের তুহিন মন্ডল, চাঁদপুর ইউনিয়নের মাসুদ মিয়া, কৈজুরী ইউনিয়নের সিদ্দিক ফকির, গেরদার ইউনিয়নের শাহ মোহাম্মদ এমার হক, ডিগ্রীর চর ইউনিয়নের মেহেদী হাসান মিন্টু ফকির এবং অম্বিকাপুর ইউনিয়নের মোহাম্মদ নুরুল আলম—সভায় অংশ নেন।
সভায় বক্তারা ফরিদপুর সদর উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার ওপর জোর দেন। বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন, কৃষি ও জনসেবামুখী উদ্যোগ সম্প্রসারণ, সামাজিক নিরাপত্তা কার্যক্রমের স্বচ্ছ বাস্তবায়ন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার ক্ষেত্রে জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত ভূমিকার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ (ফরিদপুর-৩) তাঁর বক্তব্যে জনগণের প্রত্যাশা পূরণে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে উপজেলা পরিষদে পৌঁছালে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন, যা নবসূচিত দায়িত্বপালনের প্রতি পারস্পরিক আস্থার প্রতীক হিসেবে প্রতিভাত হয়।
স্থানীয় সচেতন মহল মনে করেন, আনুষ্ঠানিক সভা-সমাবেশের পাশাপাশি বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণই হতে পারে টেকসই উন্নয়নের চাবিকাঠি। তাঁদের মতে, জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত ও জবাবদিহিমূলক কর্মপদ্ধতি নিশ্চিত হলে নাগরিক সেবার মান যেমন বাড়বে, তেমনি দুর্নীতি ও অনিয়মও নিয়ন্ত্রণে আসবে।
তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব ফরিদপুর সদরের সার্বিক উন্নয়নে একটি কার্যকর ও অংশগ্রহণমূলক প্রশাসনিক সংস্কৃতি গড়ে তুলতে সক্ষম হবে।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান চালিয়ে প্রায় ১ লাখ নকল সিগারেট জব্দ করেছে র্যাব। একই সঙ্গে কারখানাটি সিলগালা করা হয়েছে। গতকাল শনিবার রাত ৩টা থেকে সকাল ৭ ...
ডেস্ক রিপোর্ট: আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় তৃণমূল নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক মতবিনিময় সভা করেছে বিএনপি।শনিবার উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই সভ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের সেরা প্যানেল আইনজীবী হিসেবে সম্মাননা স্মারক অর্জন করেছেন বানারীপাড়ার কৃতি সন্তান মো: তারিকুল ইসলাম।আইন পেশায় সততা, নিষ্ঠা, দূরদর্শিতা, মেধা , প্রজ্ঞা ও কর্মদক্ষ ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী জেলা পরিষদের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা, অসহায় ব্যক্তি ও শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তাসহ বিভিন্ন প্রকল্পের আওতায় আর্থিক অনুদানের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হ ...
সব মন্তব্য
No Comments