ডেস্ক রিপোর্ট: ১১ ঘণ্টা বন্ধ থাকার পর সচল হলো থ্রি ও ফোরজি মোবাইল ইন্টারনেট সেবা।শুক্রবার সকাল থেকে সারাদেশে সেবা বন্ধ ছিলো। বিকেল সাড়ে ৪টার দিকে পুনরায় সেবা চালু হয়েছে। বিটিআরসি জানায় রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানের গ্রাহকেরা এখন মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন।
বিভিন্ গণমাধ্যমে জানাগেছে, আজ ভোর পাঁচটা থেকে সারা দেশে মোবাইল ফোনে থ্রি-জি ও ফোর-জি সেবা বন্ধ হয়ে যায়। এ বিষয় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, কারিগরি ত্রুটির কারণে এটা হয়ে থাকতে পারে। হয়তো কোনো অনিবার্য পরিস্থিতি তৈরি হয়েছিল, যেটা এড়ানো যায়নি।
মোবাইল অপারেটর গ্রামীণ ফোনের পক্ষ থেকে একটি এসএমএসে লেখা হয়েছে- প্রিয় গ্রাহক, বন্ধ ফোরজি ও থ্রিজি সেবা ফিরিয়ে আনতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কাজ করছি। সাময়িক এই অসুবিধার জন্য আমরা দুঃখিত।
গত বুধবার সকালে কুমিল্লায় কোরআন অবমাননার একটি অভিযোগ ছড়ানোর পর চাঁদপুরসহ বিভিন্ন জেলায় উপাসনালয়ে হামলা ও সহিংসতার ঘটে। প্রথমে কুমিল্লা ও পরে আরও কয়েকটি জেলায় দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করা হয়।আজ শুক্রবার ভোর থেকে সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়।
ডেস্ক রিপোর্ট: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তাদের রিয়েলমি সি১০০আই নিয়ে এসেছে, যা এই সেগমেন্টের ব্যাটারি পারফরম্যান্সে নতুন মানদণ্ড নির্ধারণ করেছে। নিরবচ্ছিন্ন ...
ডেস্ক রিপোর্ট: এন্ট্রি-লেভেল সেগমেন্টে ফ্ল্যাগশিপ লুকের নতুন স্মার্টফোন আনছে অপো। শীঘ্রই দেশের বাজারে উন্মোচন হতে যাচ্ছে অপো এ৬সি। অপো জানায়, স্টাইল ও এলিগেন্ট ডিজাইন চাওয়া ব্যবহারকারীদের জন্য ফ্ ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : ডিজেল সংকটে যখন দিশেহারা কৃষক, ঠিক তখনই আশার আলো দেখাচ্ছেন কুষ্টিয়ার দৌলতপুরের যুবক মনিরুল ইসলাম। অব্যবহৃত পোড়া মবিল থেকে তিনি উদ্ভাবন করেছেন ডিজেলের বিকল্প জ্বালানি ম্য ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের ইলেকট্রিক ভেহিকল (ইভি) মার্কেটের বিভিন্ন ডিজাইনের বাইকগুলো এতদিন মূলত নিত্যদিনের যাতায়াতের বাহন হিসেবেই পরিচিত ছিল। এই পরিবেশবান্ধব যাতায়াতের ধারণায় এবার গতির থ্রিল ...
সব মন্তব্য
No Comments