স্টাফ রিপোর্টার: তরুণ পেসার নাহিদ রানার দুর্দান্ত বোলিং আর ওপেনার তানজিদ হাসান তামিমের ঝড়ো ব্যাটিংয়ে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটের জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।
ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের পেস আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। মাত্র ৩০.৪ ওভারে ১১৪ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন ফাহিম আশরাফ, আর ২৭ রান করেন সাহিবজাদা ফারহান।
বাংলাদেশের হয়ে বল হাতে তাণ্ডব চালান তরুণ পেসার নাহিদ রানা। তিনি ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট নিয়ে ৫ উইকেটে মাত্র ২৪ রান দেন। এছাড়া মেহেদী হাসান মিরাজ ৩টি উইকেট নিয়ে পাকিস্তানের ইনিংস দ্রুত গুটিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
জবাবে মাত্র ১১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান তামিম মাত্র ৪২ বলে অপরাজিত ৬৭ রান করে ম্যাচ একতরফা করে দেন। তার ইনিংসে ছিল ৭টি চার ও ৫টি ছক্কা।
অন্যদিকে নাজমুল হোসেন শান্তো ২৭ রান করে দলকে জয়ের খুব কাছে নিয়ে যান। শেষ পর্যন্ত ১৫.১ ওভারেই ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ফলে হাতে থাকে ২০৯ বল।
এই জয়ের ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments