স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশে একটি মানবিক, জবাবদিহিমূলক ও প্রাতিষ্ঠানিক গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে। শুধু আন্দোলন-সংগ্রামের ইতিহাস স্মরণ করলেই হবে না, বরং এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে হবে যেখানে ভবিষ্যৎ প্রজন্মকে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আর রক্ত দিতে না হয়।
মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কাউন্সিল ভবনে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’ উপলক্ষে বুয়েট শিক্ষক সমিতি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার আগে ও পরে বারবার আন্দোলন, সংগ্রাম ও রক্তক্ষয়ের মধ্য দিয়ে দেশকে এগিয়ে যেতে হয়েছে। এটি প্রমাণ করে, বাংলাদেশে দীর্ঘ সময়েও একটি স্থিতিশীল, ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়নি। ফলে প্রতিটি প্রজন্মকেই গণতন্ত্র, অধিকার ও ন্যায়বিচারের জন্য নতুন করে সংগ্রামে নামতে হয়েছে।
তিনি বলেন, শহীদদের আত্মত্যাগ নিয়ে গর্ব করাই যথেষ্ট নয়; কেন রাষ্ট্রকে বারবার এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, তা গভীরভাবে বিশ্লেষণ করে স্থায়ী সমাধান নিশ্চিত করাই এখন সময়ের দাবি।
জহির উদ্দিন স্বপন আরও বলেন, রাষ্ট্রের কাঠামোগত সীমাবদ্ধতার কারণে অনেক মেধাবী মানুষ তাদের যোগ্যতা অনুযায়ী অবদান রাখার সুযোগ পান না। এই বাস্তবতা বদলানোও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম শিক্ষা হওয়া উচিত।
তিনি বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের শক্তি নির্ভর করে তার প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতার ওপর। সংসদ, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ ও আইন বিভাগের মধ্যে ভারসাম্য, জবাবদিহি এবং সাংবিধানিক মর্যাদা নিশ্চিত না হলে গণতন্ত্র কখনোই টেকসই হবে না।
তথ্যমন্ত্রী ইতিহাস, মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানকে আবেগের পাশাপাশি গবেষণা ও যুক্তিনির্ভর বিশ্লেষণের মাধ্যমে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার আহ্বান জানিয়ে বলেন, দেশের শিক্ষক, গবেষক ও বুদ্ধিজীবীদের মুক্তচিন্তা ও গবেষণার মধ্য দিয়েই জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত তাৎপর্য উদ্ভাসিত হবে।
বুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মুহম্মদ আনিসুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ শরীফুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন বুয়েটের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আব্দুল হাসিব চৌধুরী এবং পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক মো. আব্দুল জলিল।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ (মার্কসবাদী) বলেছে, আওয়ামী লীগের মতো বিএনপি সরকারও বড় ঋণখেলাপীদের শাস্তি না দিয়ে নানা সুযোগ-সুবিধা দিয়ে পুরস্কৃত করছে।সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী ফোরামে ...
ডেস্ক রিপোর্ট: অনৈতিক ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে বহিষ্কার করা হয়েছে।আজ ৬ সেপ্টেম্বর, শনিবার ঢাকা মহানগর দক ...
সব মন্তব্য
No Comments