ডেস্ক রিপোর্ট: জাতীয় পেনশন কর্তৃপক্ষের (এনপিএ) সাথে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বেসরকারি প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি (৩ জুলাই) দুই প্রতিষ্ঠান এ সমঝোতা চুক্তি স্বাক্ষর করে।
অনুষ্ঠানে জাতীয় পেনশন কর্তৃপক্ষের (এনপিএ) নির্বাহী চেয়ারম্যান কবিরুল ইজদানী খান এবং প্রাইম ব্যাংক পিএলসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাসান ও রশীদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।
এই সমঝোতা চুক্তির ফলে এখন থেকে প্রাইম ব্যাংক জাতীয় পেনশন স্কিমের আওতায় পেনশনধারীদের কাছ থেকে অনলাইন ও অফলাইনে মাসিক কিস্তি সংগ্রহ করতে পারবে।
অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও জাতীয় পেনশন কর্তৃপক্ষ ও প্রইম ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে নতুন রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন করেছে শাওমি। এই সিরিজে থাকছে ২ বছরের ওয়ারেন্টি এবং ১ বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা। নতুন লাইনআপে রয়েছে তিনটি মডেল - রেডমি নোট ১৭ প ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ১১০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ সকালে বাজুসের স্ট্যান্ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
সব মন্তব্য
No Comments