স্টাফ রিপোর্টার: ‘আতরবিবিলেন’ সিনেমাটি সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে। চলছে প্রেক্ষাগৃহে আসার প্রস্তুতি। তার আগে প্রকাশ্যে এসেছে সিনেমাটির অফিসিয়াল টিজার। টাইমস মিডিয়ার ব্যানারে সিনেমাটি পরিচালনা করেছেন মিজানুর রহমান লাবু। নির্মাতা লাবুর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে ‘আতরবিবিলেন’ সিনেমাতে আতরবিবি চরিত্রে অভিনয় করেছেন ফারজানা সুমি। তার বিপরীতে অভিনয় করেছেন দুই বাংলার সিনেমাতে কাজ করা অভিনেতা গোলাম মুস্তফা প্রকাশ। এছাড়াও বিভিন্ন চরিত্রে দেখা যাবে আশীষ খন্দকার, রাশেদ মামুন অপু, এলিনা শাম্মী, সানজিদা মিলা, জয়রাজ, পারভেজ সুমন, ফরহাদ লিমন, কাজী উজ্জ্বল, সকাল, সীমান্ত প্রমুখকে।
‘জলরঙ’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন এ প্রজন্মের মডেল-অভিনেত্রী ফারজানা সুমি। ‘আতরবিবিলেন’ সিনেমায় তিনি আছেন নাম ভূমিকায়। নিজের ক্যারিয়ারের জন্য এই সিনেমাকে খুব চ্যালেঞ্জিং এবং গুরুত্বপূর্ণ মনে করছেন অভিনেত্রী। তিনি বলেন, ‘সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করে অসাধারণ ভালো লাগা কাজ করছে আমার মধ্যে। আতরবিবি হওয়া খুব সহজ ছিল না আমার জন্য। অনেক হোমওয়ার্ক করতে হয়েছে। পরিচালক লাবু ভাইয়ের নির্দেশনা মেনে নিজেকে তৈরি করেছি। মনে আছে গেল বছরের রোজার মাসে অসম্ভব পরিশ্রম করে সিনেমাটির শুটিং করেছি। দর্শক সিনেমাটি দেখলে এবং উপভোগ করলে সব শ্রম সফল হবে আমাদের।’
নির্মাতা সূত্রে জানা গেছে, ঢাকার বিভিন্ন লোকেশন ছাড়াও দৌলতদিয়া যৌনপল্লী, রাজবাড়ি, গোয়ালন্দ, ফরিদপুর ইত্যাদি স্থানে আতরবিবিলেন সিনেমাটির শুটিং হয়েছে।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments