ডেস্ক রিপোর্ট: বলিউডে আইটেম কুইন নোরা ফাতেহি। তার নৃত্যের ভক্ত ভারতের গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে। কোনো গানে তার উপস্থিতি মানেই তারুণ্যের উচ্ছ্বাস। সিনেমা তো বটেই, বড় অনুষ্ঠানগুলোতেও নোরা থাকেন সবার আগ্রহে।
এবার তিনি মাতাবেন পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট বা দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ।
নোরার আগে ফুটবলের এ মঞ্চ কাঁপিয়েছেন বিশ্বের মেগা দুই স্টার পপ গায়িকা শাকিরা ও জেনিফার লোপেজ। তাদের পর নোরা এবার কাতারে অনুষ্ঠেয় ২০২২ বিশ্বকাপের মঞ্চ মাতাবেন বলে খবর পাওয়া গেছে। যা নিয়ে ভারতেও শুরু হয়েছে আনন্দ।
কাতার বিশ্বকাপ উপলক্ষে নোরার জন্য গান তৈরি করেছে ‘রেড ওয়ান’। যারা ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের থিম সং শাকিরার গাওয়া ‘ওয়াকা ওয়াকা’ প্রযোজনা করেছিল।
ভারতীয় গণমাধ্যমের সূত্রমতে, শুধু নৃত্যই নয়, কাতার বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে হিন্দিতে গানও গাইবেন বলিউডের এই আইটেম সুন্দরী। ফিফা অ্যান্থেম বা মূল সংগীতে নাচের পাশাপাশি কণ্ঠও মেলাবেন তিনি। এর মধ্য দিয়ে নোরা এযাবৎকালের সবচেয়ে বড় মঞ্চে নিজেকে প্রমাণ করতে যাচ্ছেন।
জন্মসূত্রে নোরা একজন মরোক্কান। পরিবারের প্রয়োজনে ছাত্রজীবনেই জীবিকার জন্য কানাডায় পাড়ি জমান। এরপর নাটকীয়ভাবে বলিউডে পদার্পণ করে উপহার দেন অসংখ্য জনপ্রিয় আইটেম গান। যেগুলো নোরাকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করে দেয়।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments