স্টাফ রিপোটার : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, প্রকৃতিগতভাবেই মানুষ সুন্দরের পূজারী, যা নারী-পুরুষ উভয়েই সঠিকভাবে প্রকাশ করতে আগ্রহী। দিনে একবার হলেও আয়নায় নিজের চেহারা দেখে না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। সৌন্দর্য সঠিকভাবে উপস্থাপনের মূল কারিগর বিউটিশিয়ানগণ। তবে মানুষের বাইরের চেয়ে অন্তরের সৌন্দর্যের বহিঃপ্রকাশ বেশি জরুরি।
প্রতিমন্ত্রী আজ রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের শৈলপ্রপাত হলে হোয়াইট বাংলা ও এটিএন বাংলা আয়োজিত 'বেস্ট বিউটি এক্সপার্ট ২০২১' এর মিরপুর জোনের ফ্রি প্রশিক্ষণ ক্লাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে আয়বর্ধক পেশা হিসেবে বিউটিশিয়ান ও মেকাপ আর্টিস্টদের যথেষ্ট চাহিদা রয়েছে। এ শিল্পের দ্রুত প্রসার ঘটছে। তাই এ খাতে বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারও বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা প্রদান করছে।
'বেস্ট বিউটি এক্সপার্ট ২০২১' এর চেয়ারম্যান ও হোয়াইট বাংলা'র প্রধান নির্বাহি কর্মকর্তা তূর্য নাসির এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য রাশেদুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সমন্বয়ক হৃদয় সরকার।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments