ডেস্ক রিপোর্ট: সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সম্পর্কে অসত্য তথ্য ও ছবিবিকৃতির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দু’টি মামলা দায়ের করা হয়েছে। ঢাকার সূত্রাপুর থানায় ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক ওমর ফারুক শিবলু এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায় রাঙ্গুনিয়া উপজেলায় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: আলী শাহ বাদী হয়ে এ দু’টি মামলা দায়ের করেন।
মামলা দু’টির এজাহারে বলা হয়, গত ২৫ নভেম্বর থেকে ফেইসবুকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী সম্পর্কে অসত্য তথ্য এবং ছবির বিকৃতি ঘটিয়ে কিছু পোস্ট ও শেয়ার দেখা গেছে। এতে মন্ত্রীসহ সরকার ও দলের ভাবমূর্তি ক্ষুন্ন করা ও তার সমর্থকদের অনুভূতিতে আঘাত দেয়া হয়েছে। এজাহারে ফেইসবুক পোস্টের বিভিন্ন লিংক উল্লেখ করে যারা এধরণের পোস্ট দিয়েছেন, শেয়ার করেছেন এবং লাইকসহ বিরূপ মন্তব্য করেছেন তাদের চিহ্নিত করে আশু আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়।
ডেস্ক রিপোর্ট: বিশ্ব পরিমণ্ডলে এককেন্দ্রিক আধিপত্য ও যুদ্ধের অবসান ঘটিয়ে সকল রাষ্ট্রের সমঅধিকার, মর্যাদা ও সমান অংশগ্রহণ নিশ্চিত করার সময় এসেছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিশ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
সব মন্তব্য
No Comments