স্টাফ রিপোটার: তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিএনপি’র উদ্দেশ্যে বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে অসুস্থ রাজনীতি করবেন না। বেগম জিয়াকে অসুস্থ রেখে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের অপচেষ্টায় বেগম জিয়ার প্রতি অসম্মান জানানো হচ্ছে।’
বুধবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে চট্টগ্রাম জার্নালিস্ট ফোরাম, ঢাকার (সিজেএফডি) নবনির্বাচিত পরিষদের প্রতিনিধিদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সিজেএফডি’র নবনির্বাচিত সভাপতি মামুন আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, সাবেক সভাপতি শাহেদ সিদ্দিকী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহিন উল ইসলাম চৌধুরী, অনুপ খাস্তগীর, মেজবাহ উদ্দীন চৌধুরী, সাঈফ ইসলাম দিলাল, মুজিব মাসুদ, সায়েম টিপু, রিশাদ হুদা, মোমেনা আক্তার পপি প্রমুখ মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান ও আলোচনায় অংশ নেন।
‘বেগম খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন, একথা কে বলছেন’ প্রশ্ন রেখে মন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, রিজভী সাহেবসহ বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ এটি বলছেন, কোনো ডাক্তার বা এভারকেয়ার হাসপাতাল বলেনি যে বেগম জিয়ার জীবন সংকটাপন্ন। এখন ডাক্তারদের বাদ দিয়ে কি বিএনপি’র নেতারা চিকিৎসক হয়ে গেছেন। সরকার এখন বিএনপি’র নেতাদের প্রেসক্রিপশনে সিদ্ধান্ত নেবে কি না, সেটিও একটি প্রশ্ন।’
বেগম জিয়া একটু অসুস্থ হলেই অতীতের মতো বিদেশ পাঠানোর জিকির তোলার কারণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে ড. হাছান বলেন, ‘বিএনপি বেগম জিয়াকে বিদেশের কথা বলে লন্ডনে পাঠাতে চান যেখানে তারেক জিয়া আছে। যাতে বেগম জিয়া যেন তারেক জিয়ার মতো দন্ডপ্রাপ্ত পলাতক আসামী হয়ে সেখান থেকে রাজনীতি করতে পারেন। সেকারণেই তারা মেডিকেল বোর্ড গঠন করে বেগম জিয়ার আসলে কি হয়েছে, সেটি পরীক্ষার কথা বলছেন না। তারা ঠিকই জানেন, সরকার বেগম জিয়ার সঠিক চিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নিতে বদ্ধপরিকর।’
মন্ত্রী বলেন, ‘অবশ্য বিএনপি’র বিভিন্ন জনের মধ্যে এনিয়ে সভা সেমিনার করার একটা প্রতিযোগিতাও দেখে দিয়েছে কারণ তাদের পদ রক্ষা করতে হয়, বেগম জিয়া, তারেক জিয়ার দৃষ্টি আকর্ষণ করতে হয় কে কত বেশি দৌড়াচ্ছেন, সেজন্য অনশন করছেন সেটি দেখাতে। তবে অনশনের সময় নয়াপল্টনে খাবারের দোকানে খুব ভালো বিক্রি হতে দেখা গেছে, এটিই বাস্তবতা।’
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর মন্তব্য ‘বেগম খালেদা জিয়াকে নিয়ে সরকারের উদ্দেশ্য রহস্যজনক’ এর জবাবে ড. হাছান বলেন, আসলে বেগম জিয়ার ব্যাপারে বিএনপি’র ভূমিকাটাই রহস্যজনক। সরকারের ভূমিকা অত্যন্ত স্পষ্ট। বেগম জিয়া যাতে সর্বোচ্চ চিকিৎসা সুবিধা বাংলাদেশে পান সেটি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তারা যদি মনে করেন দেশের সমস্ত বড় বড় চিকিৎসকদের নিয়ে বেগম জিয়ার জন্য সর্বোচ্চ চিকিৎসা যাতে নিশ্চিত করা হয় সেটিও সরকার করতে চায়। কিন্তু তাদের ভূমিকা রহস্যজনক কারণ তারা বেগম জিয়া যখনই অসুস্থ হন, তখনই বিদেশ নিয়ে যেতে চান, এটিই রহস্যজনক।’
চট্টগ্রাম জার্নালিস্ট ফোরামকে সাংবাদিকদের একটি প্রাচীন সংগঠন হিসেবে আখ্যা দিয়ে তথ্যমন্ত্রী বলেন, তারা শুধু চট্টগ্রামেরই নয়, সার্বিকভাবে সারাদেশের বিষয়গুলো সবসময় উপস্থাপন করার চেষ্টা করেছেন। ভবিষ্যতেও এই ফোরাম যাতে চট্টগ্রাম তথা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন সেই কামনা করি।
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
স্টাফ রিপোর্টার: ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনার স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ৭ নভেম্বর শনিবার বিকাল ৪ টায় জিপিও'র সামনে শহীদ কর্নেল তাহের ...
সব মন্তব্য
No Comments