ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাসে পরিবার-পরিজন ও বন্ধু সবাই মিলে একসাথে ইফতার করার মাধ্যমে পারস্পরিক স¤প্রীতি বৃদ্ধির লক্ষ্যে ‘গ্র্যান্ড ইফতার টেকঅ্যাওয়ে ফেস্ট’ ক্যাম্পেইনের আয়োজন করেছে অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা বাংলাদেশ। প্রিয়জনদের সাথে নিয়ে ইফতারে ঐতিহ্যবাহী ও সুস্বাদু খাবারের আয়োজন এর সাংস্কৃতিক পরম্পরা রয়েছে। ফুডপ্যান্ডার এ আয়োজনটি সেই সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশন, প্রথম আলো ডট কম, বিকাশ, ইস্টার্ন ব্যাংক লিমিটেড ও প্রাণ ফ্রæটোর সহযোগিতায় এ ক্যাম্পেইনের আয়োজন করছে ফুডপ্যান্ডা। ক্রেতাদের স্বাচ্ছন্দ্যে রাজধানীর জনপ্রিয় বিভিন্ন রেস্তোরাঁ এ ক্যাম্পেইনে যুক্ত হয়েছে। বনানীর ডিএনসিসি ফুডকোর্ট ও ধানমন্ডির সীমান্ত স্কয়ার, এই দু’টি নির্দিষ্ট ভেন্যুতে আয়োজন করা হয়েছে এ উৎসব। বনানী ও ধানমন্ডি কিংবা নিকটবর্তী এলাকার গ্রাহকরা এ উৎসবে অংশগ্রহণকারী রেস্তোরাঁ থেকে ইফতারের জন্য তাদের পছন্দের খাবার ভেন্যু থেকে পিকআপ করা কিংবা বাসায় বসে ডেলিভারি নিতে পারবেন। এ উৎসবে মিলবে গরম ধোঁয়া ওঠা হালিম, বিরিয়ানি বা ঘিয়ে ভাজা মচমচে জিলাপির মতো রোজার ঐতিহ্যবাহী ও মুখরোচক খাবারের সমাহার।
ইফতারের এই আয়োজনটি বেলা ২টা থেকেই ফুডপ্যান্ডা অ্যাপে লাইভ হবে। ফুডপ্যান্ডার এই আয়োজনে ডিসেন্ট পেস্ট্রি শপ, জয়পুর সুইটস, বার-বি-কিউ টুনাইট, হাজি নান্না’র মতো ঐতিহ্যবাহী রেস্তোরাঁ ছাড়াও রয়েছে তার্কা, ট্রি-স্টেট ইটারি ও ইফতারওয়ালা’র মতো নতুন ও জনপ্রিয় সব রেস্তোরাঁ। সবার জন্য সাশ্রয়ী মূল্যে ও স্বাচ্ছন্দ্যদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করতে জনপ্রিয় সব রেস্তোরাঁ নিয়ে এ ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে।
যেসব গ্রাহক ইফতার স্টলে গিয়ে সরাসরি খাবার কিনতে চান, কিন্তু তাদের ফোনে ফুডপ্যান্ডা অ্যাপ ইনস্টল করা নেই, তাদের জন্য ভেন্যুতে নির্ধারিত স্বেচ্ছাসেবীরা থাকবেন। যারা ভেন্যু থেকেই অ্যাপ ইনস্টল করা ও খাবার অর্ডার করে দেয়ায় গ্রাহকদের সহযোগিতা করবেন।
এ বিষয়ে ফুডপ্যান্ডা’র হেড অব মার্কেটিং মানিষা সাফিয়া তারেকবলেন, “দেশের শীর্ষস্থানীয় ফুড ডেলিভারি প্রতিষ্ঠান হিসেবে গ্রাহকদের প্রয়োজন পূরণ করাকে আমরা অগ্রাধিকার দিয়ে থাকি। রমজান মাসজুড়ে কমিউনিটির সবাইকে একত্রিত করতে এ ধরনের আয়োজনের আলাদা সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে। আমরাও এর অংশ হতে চেয়েছি। আমরা গ্রাহকদের চাহিদা পূরণ করতে তাদের পছন্দের সেরা ইফতার নিয়ে হাজির হয়েছি। গ্রাহকরা এখন তাদের পছন্দের ইফতার ভেন্যু থেকেই পিকআপ করতে পারবেন; অথবা খুব সহজেই বাসায় বসে ডেলিভারি নিতে পারবেন।
ডেস্ক রিপোর্ট: নারীর ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরি, শারীরিক ও মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং টেকসই নেটওয়ার্কিংয়ের লক্ষ্যে কাজ করা সংগঠন ‘পাওয়ার অব শি’ এর আয়োজনে রাজধানীতে শুরু হচ্ছে দুই দিনব্ ...
স্টাফ রিপোর্টার: ইদুল আজহাকে সামনে রেখে দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময় বাড়ানো হয়েছে। আগামী ১২ মে থেকে ইদুল আজহা পর্যন্ত সন্ধ্যা ৭টার বদলে রাত ১০টা পর্যন্ত বিপণিবিতান ও দোকান খোলা রাখা যাবে। বৃহস্পত ...
স্টাফ রিপোর্টার; নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন, জলবায়ু পরিবর্তন, যুদ্ধ ও দ্রব্যমূল্য বৃদ্ধির দীর্ঘমেয়াদি প্রভাবে ক্ষতিগ্রস্ত ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীর গুলশানে আগামী ৯ ও ১০ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী “উইমেন সামিট অ্যান্ড এক্সিবিশন ২০২৬”। গুলশানের এলিট কনভেনশন হলে আয়োজিত এ সামিটের আয়োজন করছে ‘পাওয়ার অব শি’।“She Leads, ...
সব মন্তব্য
No Comments