স্টাফ রিপোর্টার: বিশ্ব অস্টিওপোরোসিস দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির উদ্যোগে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) সামনে এক র্যালী বের করা হয়। পরে নিটোর হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। নিটোর পরিচালক অধ্যাপক ডা. মো. আবদুল গনি মোল্লার সভাপতিত্বে ও বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর আলমের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক। এতে বক্তব্য রাখেন, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি, মোহাম্মদ মুনায়েম হোসাইন, ডা. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রমুখ।
বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর আলম জানান, অস্টিওপোরোসিস রোগটি হলে হাড় খুব দুর্বল হয়ে যায়। প্রথমে লক্ষণ প্রায় থাকে না বললেই চলে। তবে এক সময় সমস্যা গুরুতর হয়ে যায়। তখন সামান্য চোট লাগলেই হাড়ে ব্যথা হয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে সতর্ক হয়ে যেতে হবে। তিনি বলেন, অস্টিওপোরোটিক হাড় অনেকটা মৌচাকের মতো ঝাঁজরা বা ফুলকো হয়ে যায়, যার ফলে অতি দ্রুত ভেঙে যাওয়ার আশঙ্কা বেড়ে যায়। মারাত্মক হাড়ক্ষয়ে হাঁচি বা কাশি দিলেও তা ভেঙে যেতে পারে। পঞ্চাশ বছর পেরোনোর পর থেকে শরীরে হাড়ক্ষয় বা এর লক্ষণগুলো প্রতিভাত হতে থাকে। কিন্তু এর শুরুটা অনেক আগেই হয়ে থাকে।
স্টাফ রিপোর্টার: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।আজ বৃহস্পতিবা ...
ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় (০৮ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ০৯ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত) দেশে হামে আক্রান্ত হয়ে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে, যা এ বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭১ জন, যা এ বছর এ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে সন্দেহজনক হামে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৫৭ জন।সোমবার (৭ ...
সব মন্তব্য
No Comments