পিরোজপুর অফিস: যুক্তরাজ্যের কেন্টের রামসগেট শহরের মেয়র পদে টানা পঞ্চমবার নির্বাচিত হয়ে নতুন রেকর্ড গড়েছেন পিরোজপুরের পুত্রবধূ রৌশন আরা দোলন। বুধবার ৬ মে স্থানীয় সময় সন্ধ্যায় কাউন্সিলরদের বার্ষিক সভায় বিপুল সমর্থনে তিনি আবারও মেয়র নির্বাচিত হন।
রৌশন আরা দোলন পিরোজপুর পৌর শহরের সিআইপাড়া এলাকার ইংল্যান্ডপ্রবাসী ব্যবসায়ী রেজাউর রহমান জামানের স্ত্রী। তিনি রামসগেট শহরের প্রথম বাঙালি ও প্রথম এশীয় নারী মেয়র হিসেবে আগেই নজির গড়েছিলেন। ২০১৯ সালে প্রথমবার মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে টানা পাঁচ মেয়াদে দায়িত্ব পালন করছেন তিনি।
নির্বাচনের পর প্রতিক্রিয়ায় দোলন বলেন, এই দায়িত্ব তার জন্য বড় সম্মানের। শহরের স্বেচ্ছাসেবক, সংগঠক, দাতব্য সংস্থা ও সাধারণ নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি রামসগেটকে আরও বাসযোগ্য ও সুন্দর শহর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন।
মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি শহরবাসীর আস্থা অর্জন করেছেন। গৃহহীনদের জন্য আবাসনের ব্যবস্থা, করোনাকালে মানবিক সহায়তা এবং শহরের পরিচ্ছন্নতা উন্নয়নে তার ভূমিকা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।
১৯৭৮ সালে অষ্টম শ্রেণিতে পড়ার সময় পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে যান রৌশন আরা দোলন। সেখানে উচ্চশিক্ষা শেষ করে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হন। ২০১৭ সালে তিনি লেবার পার্টির মনোনয়নে সংসদ সদস্য পদেও নির্বাচন করেছিলেন।
রেজাউর রহমান জামান পিরোজপুর শহরের সিআইপাড়া এলাকার প্রয়াত আফসার উদ্দিনের ছেলে। তাদের আদি বাড়ি ভান্ডারিয়া উপজেলার পূর্ব ভান্ডারিয়া গ্রামে। রৌশন আরা দোলনের পৈতৃক বাড়ি মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের কাশেমপুর গ্রামে। তার বাবা প্রকৌশলী রজ্জব আলী। এই দম্পতির ‘রামসগেট তান্দুরি’ নামে একটি রেস্টুরেন্ট ব্যবসা রয়েছে। ব্যক্তিজীবনে তিনি দুই ছেলের মা। বড় ছেলে রাইভী শামস রহমান যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর এডুকেশনে আইন উপদেষ্টা হিসেবে কাজ করছেন এবং ছোট ছেলে জুনায়েদ রহমান কলেজে পড়ছেন।
বিদেশের মাটিতে টানা সাফল্যের মধ্য দিয়ে রৌশন আরা দোলন পিরোজপুরসহ বাংলাদেশের মানুষের জন্য গর্বের উদাহরণ হয়ে উঠেছেন।
ডেস্ক রিপোর্ট: ইতালির মেস্ত্রেতে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রবাসী কর্মীদের বিরুদ্ধে। ৮৩তম ভেনিস আন্তর্ ...
ডেস্ক রিপোর্ট: বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশি পর্যটকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা বা এমইভি সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকরা এই সুবিধার সাধারণ আওতার বাইরে পড়েছেন। ফল ...
প্রবাসী ডেস্ক: আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার খবরটি ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল বুধবার মন্ত্রিসভার ...
সব মন্তব্য
No Comments