ডেস্ক রিপোর্ট: আবারো বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে ফিরছেন চন্ডিকা হাথুরু সিংহে। বর্তমান প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর জায়গায় দায়িত্ব পেতে পারেন হাথুরু।
ধারনা করা হচ্ছে ২০১৪ -২০১৭ সালে দায়িত্ব পালন করা হাথুরু আবারো ফিরতে যাচ্ছে প্রধান কোচ হিসেবে। তার মতো কঠোর ও আক্রমনাত্মক চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)।
হাথরুর চলে যাবার পর দায়িত্ব পালন করা স্টিভ রোডস (২০১৮ থেকে ২০১৯ সাল) এবং ডোমিঙ্গো (২০১৯ থেকে ২০২২ সাল) অনেকটা শান্ত স্বভাবের বলে প্রকাশ্যেই মন্তব্য করেছিল দেশের ক্রিকেটের শীর্ষ সংস্থাটি।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন ১৮ থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে নতুন প্রধান কোচ নিয়োগ দেয়া হবে।
সিলেটে সাংবাদিকদের পাপন বলেন, ‘কোচ আসবে। আমি জানি না হাথুরু না অন্য কেউ, বিসিবি এখনও ঘোষণা করেনি, কিন্তু আপনারা দেখবেন।’
তিনি আরও বলেন, ‘আমরা একজন ফুল টাইম কোচ চাই। কিন্তু দুঃখজনকভাবে বেশিরভাগ কোচই দৈনিক ভিত্তিতে কাজ করতে আগ্রহী ছিলো। যা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আমরা একজন ফুল টাইম কোচ পেয়েছি এবং অবশ্যই ইংল্যান্ড সিরিজের আগে (১ মার্চ থেকে শুরু) আসবে। আমি বলবো না কে হবে। এখানে ১৮-২০ ফেব্রুয়ারি আসবে সে।’
নিউ সাউথ ওয়েলসের সাথে দ্বিতীয়বারের মেয়াদ শেষ করেছেন সাবেক শ্রীলংকার সাবেক ক্রিকেটার হাথুরু। প্রথমবার বাংলাদেশের সাথে যুক্ত হবার আাগে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত নিউ সাউথ ওয়েলসের সাথে কাজ করেছিলেন তিনি।
এক বিবৃতিতে এনএসডব্লিউ-এর পুরুষ ক্রিকেটের প্রধান মাইকেল ক্লিঞ্জার বলেন, ‘গত কয়েক বছর ধরে চন্ডি ক্রিকেট এনএসডব্লিউ, দ্য ব্লুজ এবং সিডনি থান্ডারের জন্য দুর্দান্ত অবদান রেখেছেন এবং তার চলে যাওয়াতে আমরা ব্যথিত।’
তিনি আরও বলেন, ‘আমরা বুঝতে পেরেছি তিনি জাতীয় দলের কোচিং করাতে চান। কোচিং ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ের জন্য তার প্রতি শুভকামনা থাকলো।’
ধারনা করা হচ্ছে, বাংলাদেশ পুরুষ দলের টেস্ট এবং ওয়ানডের প্রধান কোচের দায়িত্ব নিবেন হাথুরুসিংহে এবং টেকনিক্যাল পরামর্শক হিসাবে কাজ চালিয়ে যাবেন শ্রীধরন শ্রীরাম। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের টেকনিক্যাল পরামর্শক হিসাবে অস্থায়ীভাবে কাজ করেছিলেন শ্রীরাম।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments