পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়ম
স্টাফ রিপোর্টার: রাজধানীর পূর্বাচলে সরকারি প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দায়ের করা পৃথক দুটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত–৪ এর বিচারক এ রায় ঘোষণা করেন। রায়ে শেখ হাসিনাকে ১০ বছর এবং তার ছোট বোনের মেয়ে ও ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তীকে পৃথকভাবে ৭ বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। আদালত একই সঙ্গে প্রত্যেক আসামির বিরুদ্ধে এক লাখ টাকা করে অর্থদণ্ড আরোপ করেন। অর্থদণ্ড অনাদায়ে তাদের প্রত্যেককে আরও ছয় মাসের সশ্রম কারাভোগ করতে হবে।
মামলার অভিযোগে বলা হয়, ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনা তার প্রভাব খাটিয়ে শেখ রেহানার সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তীকে পূর্বাচলে পৃথকভাবে ১০ কাঠা করে দুটি সরকারি প্লট বরাদ্দ দেন, যা আইন ও বিধিমালার পরিপন্থী।
দুর্নীতি দমন কমিশন (দুদক) এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করে। তদন্ত শেষে অভিযোগপত্র দাখিলের পর মামলাগুলোর বিচারিক কার্যক্রম ঢাকার বিশেষ জজ আদালত–৪ এ সম্পন্ন হয়। একই মামলায় শেখ রেহানার আরেক মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়।
রায় ঘোষণার সময় আদালতে সংশ্লিষ্ট আইনজীবী ও আদালত সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
স্টাফ রিপোর্টার: ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনার স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ৭ নভেম্বর শনিবার বিকাল ৪ টায় জিপিও'র সামনে শহীদ কর্নেল তাহের ...
সব মন্তব্য
No Comments