মোংলা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মোংলা আঞ্চলিক শাখার পক্ষ থেকে ১ জুলাই বৃহস্পতিবার সকালে দিগরাজ বাজারে পরিবেশবাদী সংগঠন ”শুদ্ধপ্রাণ” অক্সিজেন ব্যাংকে প্রাণঘাতি করোনা ভাইরাস মোকাবেলায় অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় দিগরাজ বাজারে অক্সিজেন সিলিল্ডার প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মোংলা আঞ্চলিক শাখার আহ্বায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ, শুদ্ধপ্রাণ’র সভাপতি দীপক চন্দ্র রায়, বাপা নেতা মোঃ আলম গাজী, শুদ্ধপ্রাণ’র লাবন্য হালদার, জিহাদ সরদার টনি, মোল্লা শোয়েব ইসলাম সাইফ, বিশিষ্ট ব্যবসায়ী শিমুল প্রমূখ। অক্সিজেন সিলিন্ডার প্রদানকালে অনির্ধারিত এক সমাবেশে বক্তারা বলেন প্রাণঘাতি করোনা ভাইরাস মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলাচলের কোন বিকল্প নেই। বক্তারা বলেন দিগরাজ শিল্প এলাকায় করোনা আক্রান্ত’র হার বেড়ে যাওয়ায় শুদ্ধপ্রাণ অক্সিজেন ব্যাংকে অক্সিজেন সিলিন্ডার প্রদান করার জন্য সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আগামী এক বছর তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপা ...
সব মন্তব্য
No Comments