ডেস্ক রিপোর্ট: পদ্মা সেতু প্রকল্পের চীনা প্রকৌশলী ঝাও (২৫) নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২২ জুন) রাত সাড়ে ৮টা থেকে তিনি নিখোঁজ রয়েছেন। মাওয়া নৌপুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ কর্মকর্তা বলেন, ‘ঝাও প্রকল্পের অন্তর্গত সেতুর পাশের বিদ্যুতের টাওয়ার নির্মাণের কাজ করছিলেন। কাজে থাকা অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ৮টা থেকে তাঁকে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, নদীতে পড়ে তিনি নিখোঁজ হয়েছেন। নৌপুলিশ রাত সাড়ে ৯টা থেকে পদ্মা নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে।’
বুধবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত প্রকৌশলীর হদিস মেলেনি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কম্পোজিট কমান্ডার এম বজলুল রসিদ বলেন, ‘গতকাল মঙ্গলবার রাত ১০টা থেকে আমরা তল্লাশি করে যাচ্ছি। কোস্ট গার্ডের নিজস্ব ডুবুরিদল এরই মধ্যে ঢাকা থেকে রওনা হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে এসে পড়বে। ডুবুরিদল পানির তলদেশে উদ্ধার অভিযান চালাবে।’
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের জানান, সারারাত চেষ্টা করেও প্রকৌশলীকে উদ্ধার করা যায়নি। নৌপুলিশ, পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের উদ্ধারদল নদীতে তল্লাশি অব্যাহত রেখেছে।-আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আগামী এক বছর তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপা ...
সব মন্তব্য
No Comments